এক্সপ্লোর

IND vs AUS T20I: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের মাঝেই দল ছাড়লেন মুকেশ কুমার, কিন্তু কেন?

IND vs AUS 3rd T20I: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাদশে মুকেশ কুমারের বদলে আবেশ খান সুযোগ পান।

গুয়াহাটি: ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টেয়েন্টি ম্যাচে (IND vs AUS 3rd T20I) ভারতীয় একাদশে একটিই বদল করা হয়। মুকেশ কুমারের (Mukesh Kumar) বদলে ভারতীয় একাদশে সুযোগ পান আবেশ খান। তবে পরিকল্পনামাফিক নয়, বাধ্য হয়েই টিম ম্যানেজমেন্টকে এই বদল ঘটাতে হয়েছে।

গোটা দেশ জুড়েই চলছে বিয়ের মরশুম। এরই মাঝে বিয়ের পিড়িতে বসতে চলেছেন ভারত তথা বাংলার ক্রিকেটার মুকেশ কুমারও। সেই কারণেই তিনি ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছিলেন। সেই ছুটি মঞ্জুরও করা হয়েছে। সেই কারণেই গুয়াহাটিতে খেলছেন না মুকেশ। তিনি তাঁর এই উৎসবের সময়কালটা ছুটিতেই কাটাবেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। তবে সিরিজ়ের পরের ম্যাচগুলিতে তাঁকে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।

 

 

মুকেশ কেবল তৃতীয় টি-টোয়েন্টিতেই খেলছেন না। শুক্রবার, ১ ডিসেম্বর চতুর্থ টি-টোয়েন্টিতে রায়পুরে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে আবার ভারতীয় দলে যোগ দেবেন তিনি। মুকেশ কুমারের অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেলেন তারকা অলরাউন্ডার দীপক চাহার (Deepak Chahar)। চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি মুকেশ ফিরলেও কিন্তু চাহার ভারতীয় দলের সঙ্গেই থাকবেন।   

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। ভারতীয় একাদশে যেমন একটি বদল করা হয়েছে, অস্ট্রেলিয়ান একাদশেও কিন্তু তেমন বদল করা হয়েছে। এক নয়, তিন তিনটি। অজ়ি একাদশে সুযোগ পেলেন শর্ট, সন অ্যাবোট আর অ্যাডাম জাম্পার বদলে ট্র্যাভিস হেড, জেসন বেরেনডর্ফ ও কেন রিচার্ডসন দলে সুযোগ পেলেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে একাধিক বিশ্বকাপজয়ী তারকাকে অজ়ি টিম ম্যানেজমেন্ট দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে যাদের মধ্যে জাম্পারাও রয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: ক্রিকেটাররা রোবট নয়, টি-টোয়েন্টি সিরিজ়ে অজ়িদের হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও সতীর্থদের পাশেই দাঁড়ালেন কামিন্স

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget