এক্সপ্লোর

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে চাপই নিচ্ছেন না, ম্য়াক্সওয়েলদের ম্য়াচ দেখতে মাঠে হাজির জোকার

Novak Djokovic: ম্য়াচে ৫২ বলে ঝোড়ো ৯০ রানের ইনিংস খেলেন ম্য়াক্সওয়েল। তবে প্রথম ইনিংসে মার্কাস স্টোইনিসের আউটের পর জোকারের চোখ মুখের অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। অন্যদিকে একই সঙ্গ চলছে বিগ ব্যাশের ম্য়াচও। টেনিস ব্যাট হাতে অনুশীলন নয়। নোভাক জকোভিচকে দেখা গেল বিগ ব্যাশের ম্য়াচে। রবিবার মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগাডসের ম্য়াচ ছিল। মেলবোর্ন ডার্বির ম্য়াচ দেখতেই ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন সার্বিয়ান টেনিস তারকা। ম্য়াক্সওয়েল, স্টোইনিসদের হাঁকানো ছক্কা, বাউন্ডারি এমনকী উইকেট পড়লেও দর্শকদের মতই আবেগের বহিঃস্ফুরণ দেখা গেল।

ম্য়াচে মেলবোর্ন স্টার্স দুরন্ত জয় ছিনিয়ে নেয়। দলের জয়ে মুখ্য ভূমিকা নেন গ্লেন ম্য়াক্সওয়েল। ৫২ বলে ঝোড়ো ৯০ রানের ইনিংস খেলেন তিনি। তবে প্রথম ইনিংসে মার্কাস স্টোইনিসের আউটের পর জোকারের চোখ মুখের অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মুহূর্তে নিজের দশম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে সেখানে রয়েছেন নোভাক। এবারের অস্ট্রেলিয়ান ওপেন জিতলে কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লাম জিতে নেবেন সার্বিয়ান তারকা। 

মেলবোর্ন স্টার্সের ব্যাটিংয়ের সময় ইনিংসের অষ্টম ওভারে লং অনে বিরাট শট হাঁকিয়েছিলেন মেলবোর্ন স্টার্স অধিনায়ক স্টোইনিস। মনে হয়েছিল যে হয়ত বাউন্ডারি লাইন পেরিয়ে যাবে বল। কিন্তু ঠিক বাউন্ডারি লাইনের একেবারে ধারে নিঁখুত ক্য়াচ লুফে নেন কেন রিচার্ডসন। যা দেখে চমকে যান জকোভিচও। তিনিও হয়ত ভেবেছিলেন যে ছক্কা হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে ঠাণ্ডা মাথায় যেভাবে এত হাই ক্যাচ লুফে নিলেন কেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন জোকার। আর ক্যামেরাও বারবার তা তাক করছিল।

সার্বিয়ান টেনিস তারকার কেরিয়ারের সবথেকে বড় বিতর্কগুলির মধ্যে সম্ভবত একেবারে শীর্ষে থাকবে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কাণ্ড। তৎকালীন বিশ্বের এক নম্বর পুরুষ সিঙ্গেলস টেনিস তারকা জকোভিচ করোনার টিকা না নেওয়ার পক্ষেই ছিলেন। বারংবার তাঁকে বলা সত্ত্বেও নিজের সিদ্ধান্ত অনড় সার্বিয়ান বছরের প্রথম স্ল্যাম খেলতে অজ়িভূমে পদার্পন করেন। তবে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে তাঁকে অস্ট্রেলিয়ান সরকারের কড়া নিয়মের জেরে দেশে ফেরত পাঠানো হয়। ১২ জানুয়ারি থেকে ফের এক অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে চলেছে। আর সেই টুর্নামেন্ট শুরুর আগেই 'জোকার'-র মন্তব্যে ফের শোরগোল।

জকোভিচের দাবি অনুযায়ী তাঁকে দেশে ফেরত পাঠানোর আগে বিষাক্ত কিছু একটা খাওয়ানো হয়েছিল। সার্বিয়ান কিংবদন্তি বলেন, 'আমার কিছু শারীরিক সমস্যা ছিল। মেলবোর্নের হোটেলেই আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমায় বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। সার্বিয়ায় ফেরত আসার পর আমি অনেক কিছু জানতে পেরেছিলাম। এর আগে আমি এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলিনি। তবে পরীক্ষা করে দেখা যায় আমার শরীরে মাত্রাতিরিক্ত সিসা ও পারদ পাওয়া যায়।' 

 

সেরা শিরোনাম

IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget