এক্সপ্লোর

India vs Australia: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই ভারতকে হুঁশিয়ারি প্যাট কামিন্সের, বাছলেন এক্স-ফ্যাক্টারও

Pat Cummins অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মতে বিগত কয়েক সিরিজ়ে ভাগ্য অকেবারেই অস্ট্রেলিয়ার পক্ষে ছিল না।

নয়াদিল্লি: ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে মেগাদ্বৈরথ। অজ়িভূমে ফের একবার বিশ্বের সেরা দুই দল (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia) মুখোমুখি হচ্ছে বছরশেষে। সেই সিরিজ় শুরু হতে এখনও মাসখানেকের মতো থেকে বাকি রয়েছে। তবে এখন থেকে শুরু হয়ে গিয়েছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পালা। ঠিক যেমন প্যাট কামিন্স (Pat Cummins) হারানো জমি পুনরুদ্ধারের হুঁশিয়ারি দিলেন।

বিগত দুই লাল বলের সিরিজ়েই অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়েছে ভারত। মোট চার সিরিজ়ে জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়াই। তবে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্স বলেন, 'ভারতের বিরুদ্ধে বিগত কয়েকটি টেস্ট সিরিজ়ে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের খেলা নিয়ে আমরা গর্ব করি। অস্ট্রেলিয়ার মাটিতে খেললে আমাদের প্রত্যাশা একটু বেশিই থাকে। গত সিরিজ়গুলি খুটিয়ে দেখলে বোঝা যাবে যে কাঁটায় কাঁটায় লড়াই হয়েছে। গাব্বায় শেষ সেশন অবধি লড়াই চলেছিল। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। ওই সিরিজে খেলা কিন্তু অনেকেই এখনও দলে রয়েছে। আমরা এখানে সেই হতাশার দূর করতে চাই, নিজেদের ভুলগুলি সংশোধন করে নিতে চাই।'

এই সিরিজ়ে দুই দলের হয়েই একাধিক মহাতারকারা মাঠে নামবেন। টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু কামিন্সের মতে ঋষভ পন্থই (Rishabh Pant) 'এক্স-ফ্যাক্টার' হয়ে উঠতে পারেন। 'গত অস্ট্রেলিয়া সফরে ঋষভ দারুণ খেলেছিল। মিডল অর্ডারে ও বরাবরাই যে কোনও দলের এক্স-ফ্যাক্টার। ও যে ঠিক কী করবে, তা আগে থেকে কেউই বলতে পারবেন না। প্রতিপক্ষ হিসাবেও এই বিষয়টা কিন্তু বেশ উপভোগ্য। আর উইকেটের পিছনে তো সবসময়ই ওর কিছু না কিছু বলার থাকে। ওর কথাবার্তা শুনে আমার এত হাসি পায়! বেশ মজাদার মানুষ ও' বলেন অজ়ি অধিনায়ক।

প্যাট কামিন্স ভারতের দুই তরুণ টপ অর্ডার ব্যাটার শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালেরও প্রশংসায় করেন। দুই তরুণই বেশ কিছু রান করেছেন। তবে যেহেতু সিরিজ় শুরু হতে এখনও খানিক বাকি, তাই এখনও পরিকল্পনা তৈরি শুরু করেননি তাঁরা, এমনটাই জানাচ্ছেন কামিন্স। টিম ইন্ডিয়া অজ়িভূমে সিরিজ় জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না, এবার সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আচরণ নিয়ে ক্ষোভ, ফর্ম, ফিটনেস নিয়েও সংশয়, শাস্তি দিতে পৃথ্বী শ-কে রঞ্জির দল থেকে ছাঁটল মুম্বই! 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget