এক্সপ্লোর

Bengal vs Baroda: মুকেশ, ঈশানের দুরন্ত বোলিং, বঢোদরার বিরুদ্ধে জিততে বাংলার চাই ১৭৭

Ranji Trohpy 2022-23: একমাত্র রান পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসে বঢোদরা ব্যাট করতে নেমে অবশ্য মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়। 

কল্যাণী: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একেবারেই আশানুরুপ পারফরম্য়ান্স করেনি বাংলা (Bengal Cricket Team)। বঢোদরার ২৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ১৯১ রানে অল আউট হয়ে যায়। একমাত্র রান পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসে বঢোদরা ব্যাট করতে নেমে অবশ্য মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়। যার মূলে মুকেশ কুমার ও ঈশান পোড়েলের দুরন্ত বোলিং। একাই ৪ উইকেট তুলে নিলেন মুকেশ। ঈশানের ঝুলিতে ৩ উইকেট। বাংলার জয়ের জন্য় দরকার ১৭৭ রান। 

প্রথম ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বঢোদরা। একমাত্র পি এ কুমার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পি এ কুমার ৬২ রান করে অপরাজিত থাকেন। বঢোদরার অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি মাত্র ৫ রান করেন। 

বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ১৪ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। অন্য়দিকে ঈশান পোড়েল  ১১ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। 

কলকাতায় এসে অসুস্থ দ্রাবিড়

জন্মদিনের কেক কেটেছিলেন একদিন আগেই। কলকাতায় এসে আচমকা অসুস্থ হয়ে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিমহোটেলে।

ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তাতে কাজও হয়।

বৃহস্পতিবার ভারতীয় দল সামান্য দেরি করেই ইডেনে পৌঁছয়। ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শুরু দুপুর দেড়টায়। টস একটায়। শ্রীলঙ্কা দল সাড়ে এগারোটায় মাঠে পৌঁছে যায়। ভারতীয় দল বেলা সোয়া বারোটায় ইডেনে আসে। জানা গেল, টিমহোটেলেই বৈঠক সেরে নিয়েছে টিম ইন্ডিয়া। দ্রাবিড়কে দেখা যায় দলের সঙ্গেই মাঠে আসতে। কিন্তু প্রবল পরাক্রমী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত হারা ম্যাচ যিনি বুক চিতিয়ে লড়াই করে দলকে জিতিয়ে দেওয়ার মতো ডাকাবুকো কাজ গোটা কেরিয়ারে বারবার করে এসেছেন, সেই দ্রাবিড়কে মাঠে আসা থেকে আটকানো যায়নি। তাই দলের সঙ্গেই ইডেনে এসেছেন তিনি। জানা গিয়েছে, উদ্বেগের কোনও কারম নেই। দ্রাবিড় সুস্থ।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
শেষ হয়েছে নিউজ়িল্যান্ড ওয়ান ডে সিরিজ়, রোহিত-বিরাটকে এরপরে ফের কবে ভারতের হয়ে খেলতে দেখা যাবে?
ACC Men's U19 Asia Cup 2026: পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত সেলিব্রেশনের নেপথ্যে আসল কাহিনিটি খোলসা করলেন ভারতের নায়ক মোহিত উলভা
পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত সেলিব্রেশনের নেপথ্যে আসল কাহিনিটি খোলসা করলেন ভারতের নায়ক মোহিত উলভা
ACC Men's U19 Asia Cup 2026: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ে ভারতের উচ্ছ্বসিত সেলিব্রেশনের সমালোচনা করেও পাকিস্তানকে খোঁচা প্রাক্তনীর
Sehwag On Aaryavir: পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে চাপের মুখে শুধু সীতারাম নাম জপেছেন আর্যবীর, জানালেন সহবাগ

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget