এক্সপ্লোর

Ashwin on Harshit Rana: 'এক বলের সুবাদে দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছে', ভারতীয় দলে হর্ষিতের সুযোগ পাওয়া নিয়ে বিস্ফোরক অশ্বিন

Ravindran Ashwin: অশ্বিনের মতে অনেকেই মনে করেন হর্ষিত রানা ব্যাটিংটা করতে পারেন, তবে সেই বিষয়ে তিনি একেবারেই সহমত নন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হর্ষিত রানার দলে সুযোগ নিয়ে আর অশ্বিনের প্রশ্ন।
  • আইপিএল পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ পাচ্ছেন হর্ষিত।
  • অশ্বিনের মতে, ব্যাট করতে পারে এমন বোলার প্রয়োজন।
  • আইপিএল-এর পর ফাইনাল খেলা কঠিন, মত অশ্বিনের।

নয়াদিল্লি: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরপরেই আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলবে টিম ইন্ডিয়া। দুই সিরিজ়েই কিন্তু ভারতীয় দলে জায়গা পেয়েছেন হর্ষিত রানা (Harshit Rana)। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল আলোচনা, সমালোচনা হচ্ছে। এবার হর্ষিতের সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন তাঁর সদ্য প্রাক্তন সতীর্থ আর অশ্বিন (R Ashwin)।

ভারতীয় দলের হয়ে হর্ষিত রানার পারফরম্যান্স নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। তা সত্ত্বেও গুটিকয়েক সব ফর্ম্যাটে সুযোগ পাওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। হর্ষিত রানার আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরই এক সময় মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সেই প্রসঙ্গ টেনে এনে অনেকেই রানাকে দলে নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অনেকেই। এবার হর্ষিতের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিনও।

সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি, কেবল একটা বলের দৌলতে সিরিজ়ের পর সিরিজ়ে সুযোগ পাচ্ছেন হর্ষিত। নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে অশ্বিন বলেন, 'ও কী কারণে দলে সুযোগ পাচ্ছে আমি জানি না। আমি সত্যি বলতে নির্বাচনী বৈঠকের অংশ হয়ে এর পিছনের কারণটা জানতে চাই। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে সেটা হল অস্ট্রেলিয়ায় এমন একজন ফাস্ট বোলার প্রয়োজন যে ব্যাটটা করতে পারবে। কেউ একজন মনে করেন ও ব্যাট করতে পারে, তাই সম্ভবত আট নম্বরে ব্যাট করার জন্য ওকে দলে নেওয়া হচ্ছে। তবে ব্যাট হাতে আমি ওর দক্ষতা নিয়ে খুব একটা আশাবাদী নই।'

তিনি আরও যোগ করেন, 'দুই বছর আগে ও আইপিএল ফাইনালে বেশ গতিতে ও একটা বল করেছিল (নীতীশ কুমার রেড্ডিকে আউট করার বলটি) যেটা ব্যাটের কাণায় লেগে অনেকটা দূর গিয়েছিল। ও ওই একটা বলের সুবাদে বেশ অনেকদিন ধরে সুযোগ পেয়েই যাচ্ছে।'

অশ্বিন দাবি করেন যে আইপিএলের কারণেই ভারতীয় দল কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। আইপিএল ফাইনালের ঠিক পরেই ভারতীয় দল দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নেমেছিল। তাঁর মতে আইপিএলের পরেই ফাইনাল খেলা সহজ নয় এবং এই কারণেই ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারতের প্রাক্তন অফস্পিনার বলেন যে, টেস্ট ক্রিকেটকে পর্যাপ্ত সম্মান দেওয়া উচিত এবং এর জন্য প্রচুর অনুশীলন করাও জরুরি। কিন্তু তেমনটা না হওয়ায় দুইবারই তাঁদের খেতাব হাতছাড়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
Pamela Serena: ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার
ক্রিকেটারদের থেকে তথ্য পেয়ে করতেন ম্যাচ গড়াপেটা, বিস্ফোরক দাবি নেটপ্রভাবী পামেলা সেরেনার

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget