এক্সপ্লোর

Ravichandran Ashwin: 'হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়', স্পষ্ট জানালেন আর অশ্বিন, শুরু তর্ক-বিতর্ক

Ravichandran Ashwin Language Debate: অশ্বিন সম্প্রতি তামিলনাড়ুর এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি হলে উপস্থিত ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন।

চেন্নাই: অস্ট্রেলিয়ান সফরের একেবারে মাঝপথে সকলকে চমকে দিয়ে তিন টেস্টের পরেই অবসর ঘোষণা করেছিলেন আর অশ্বিন (R Ashwin)। সেই নিয়ে চর্চা অব্যাহত। সদ্য় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের আরেক মন্তব্যে এবার শোরগোল। অশ্বিন এক অনুষ্ঠানে বলেন, 'হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা নয় বরং সরকারি ভাষা'।

অশ্বিন সম্প্রতি তামিলনাড়ুর এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি হলে উপস্থিত ছাত্রদের উদ্দেশে জিজ্ঞেস করেন কেই তামিল বা ইংরেজিতে প্রশ্ন করতে স্বচ্ছন্দ না বোধ করলে হিন্দিতে প্রশ্ন করবে কি? অশ্বিন বলেন, 'ইংরেজি মাধ্যমের ছাত্ররা আওয়াজ দাও।' তারপর তামিলভাষী কারা রয়েছেন, সেই প্রশ্নের জবাবেও জোর গর্জন শোনা যায়। এরপরেই হিন্দি নিয়ে প্রশ্নটি করেন তিনি। কার্যত নিস্তব্ধ হলে এরপরেই অশ্বিনকে বলতে শোনা যায়, 'আমার মনে হয় এটা আমার বলা উচিত। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়, সরকারি ভাষা মাত্র।' গোটা বাক্যটি তামিলতেই বলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার।

তাঁর এই মন্তব্যের পক্ষে এবং বিপক্ষে যে অনেকে অনেক কথা বলবে, সেটা বলাই বাহুল্য। তবে অশ্বিন কখনও কোনও বিষয়েই নিজের মতামত প্রকাশ করায় কুণ্ঠা বোধ করেননি। এক্ষেত্রেও তাই নির্দ্ধিধায় তিনি নিজের মনের কথাটা স্পষ্টভাবে জানিয়ে দেন। এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ কারণ মন্তব্যটি এমন সময়ে করা হয়েছে যখন তামিলনাড়ুর শাসক ডিএমকে পার্টিসহ আরও অনেক পার্টিই কেন্দ্রের তরফে জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেছে। সেই প্রেক্ষাপটে অশ্বিনের মতো একজন গণ্যমান্য ব্যক্তির এহেন মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

জয় শাহকে সংবর্ধনা

তিনি সদ্য আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদ ছেড়ে গিয়েছেন। তাঁর পরিবর্তে অসমের দেবজিৎ সাইকিয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে বসা নিশ্চিত। ১২ জানুয়ারি, রবিবার যে কারণে বিশেষ সাধারণ সভা (SGM) ডেকেছে ভারতীয় বোর্ড। সেদিন জয় শাহকে বরণ করে নেওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক হয়েছে, বিশেষ সাধারণ সভায় জয় শাহকে সংবর্ধনা দেওয়া হবে বোর্ডের তরফে। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র দ্য এজ এক প্রতিবেদনে জানিয়েছিল, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মাইক বেয়ার্ডের সঙ্গে বৈঠক করবেন জয় শাহ। থাকার কথা ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসনেরও। টু টিয়ার বা দ্বিস্তরীয় টেস্ট প্রথা চালু করা ও ক্রিকেটবিশ্বের প্রথম সারির তিন দেশের মধ্যে আরও বেশি করে সিরিজ চালু করা নিয়ে সেই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন: আর্জেন্তাইন সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মেসি! মুখ খুললেন মার্তিনেজ় 

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget