এক্সপ্লোর

Rishabh Pant: তাঁর লড়াকু ৯৯ কাজে দেয়নি, বেঙ্গালুরুতে ভারতের পরাজয়ের পরেই বিশেষ বার্তা এল ঋষভ পন্থের তরফে

IND vs NZ 1st Test: বেঙ্গালুরুতে ১০৭ রান তাড়া করতে নেমে আট উইকেটে ভারতের বিরুদ্ধে জয় পেল নিউজ়িল্যান্ড।

বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট (IND vs NZ 1st Test) ম্যাচের চতুর্থ দিন সাক্ষী থেকেছিল ঋষভ পন্থ (Rishabh Pant) শো-র। পায়ে চোট নিয়েও চোখধাঁধানো এক ইনিংসে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন তিনি। তবে পন্থের ৯৯ রানের ইনিংস সত্ত্বেও ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় পর্যাপ্ত রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। মাত্র ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেম আট উইকেটে জয় পেয়েছে নিউজ়িল্যান্ড।

এই হতাশাজনক হারের পরে সকলেরই হতাশ হওয়ার কথা। কিন্তু পন্থের গোটা জীবনটাই যে চড়াই, উতরাইয়ে ভর্তি। তাই কঠিন সময়, হতাশায় তিনি ভেঙে পড়েন না। বেঙ্গালুরুতে হারের পরেও যে পন্থ আশাহত হননি, তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই স্পষ্ট বোঝা যায়। পন্থ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই খেলায় আপনার দক্ষতার পরীক্ষা হবে, আপনাকে কখনও কখনও হারতে হবে, আবার জয়ের আনন্দও দেবে এই খেলা। তারপর এক সময় আবার আপনাকে মাটিতে আছড়ে ফেলবে। তবে খেলাটাকে, লড়াইটাকে যারা ভালবাসে, তারা বারংবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। বেঙ্গালুরুর সকল দর্শককে তাঁদের ভালবাসা, সমর্থন এবং আমাদের হয়ে গলা ফাটানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা।' 

 

 

পন্থ কিন্তু বেঙ্গালুরু টেস্টেও চোট পান পায়ে। সেই নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৯৯ রান আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু কিপিং করেননি পন্থ। তিনি পরের টেস্টের জন্য যাতে সম্পূর্ণ ফিট থাকতে পারেন, তাই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল বলে জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

'ওর পায়ে এক বড় অপারেশন হয়েছে এবং ওকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা আমরা সকলেই জানি। তাই ওকে একটু দেখেশুনে রাখতে হয়। ব্যাটিং করার সময়ও তো ও দৌড়তে পারছিল না ঠিকঠাক, খালি বড় শট মারার চেষ্টা করছিল। বিগত দেড় বছরে পায়ে একাধিক ছোট ছোট এবং এক বিরাট বড় অস্ত্রোপ্রচার হয়েছে ওর। তাই ওর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কিপিং করার সময় বারংবার উঁচু নীচু হতে হয়, হাঁটুতে চাপ পড়ে। তাই আমাদের মনে হয়েছিল ওর জন্য সাজঘরে থেকে বিশ্রাম করে পরের ম্যাচে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামাটাই শ্রেয় হবে।' জানান ভারতীয় অধিনায়ক। তাই পরের ম্যাচে ঋষভকে খেলতে দেখা যাবে, এমনটা আশা করাই যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের 

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget