এক্সপ্লোর

Rohit Sharma: ১১ বছরের অপেক্ষার শেষে সেই রাতটা কেমন ছিল? এখনও ঘোরের মধ্যেই হিটম্য়ান

T20 World Cup 2024: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল অনুশীলনে ব্যস্ত, তখন একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসেছিলেন রোহিত।

মুম্বই: ১১ বছর পর আইসিসি ট্রফি ঘরে তুলতে পেরেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এরপর ২০২৪ সাল। রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতে ভারতীয় ক্রিকেট দল। ২৯ জুন বার্বাডোজে সেই রাত এখনও চোখের সামনে টাটকা রোহিত শর্মা। কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য যখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল অনুশীলনে ব্যস্ত, তখন একটি ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসেছিলেন রোহিত। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বাকিদের সঙ্গে। 

রোহিত বলেন, ''আমাদের সবার একটাই লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। একবার ট্রফিটা জেতার পর মনে হয়েছিল যেন প্রাণ ফিরে পেলাম সবাই। আমি নিশ্চিত এই অ্যাকাডেমি থেকেই আগামীর শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, যশপ্রীত বুমরারা উঠে আসবে।'' টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রোহিত। মোট ৮ ম্য়াচে ২৫৭ রান করেছিলেন ১৫৭ স্ট্রাইক রেটে। তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন রোহিত। ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯২।

২০০৭ সালে ধোনির নেতৃত্বে প্রথমবার যখন ভারত টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেবারও দলের সদস্য় ছিলেন রোহিত। তবে তখন তরুণ ছিলেন তিনি। এবার অধিনায়ক হিসেবে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। 

রোহিতের নেতৃত্বেই আইসিসি প্রতিযোগিতায় ভারতের ১১ বছরের ট্রফি খরা কেটেছে। সম্প্রতি মহারাষ্ট্রের রাশিনে একটি অনুষ্ঠানে রোহিতের নামে জয়োধ্বনি ওঠে। ক্রিকেটপ্রেমীরা দাবি তোলেন, পরের বিশ্বকাপেও ভারতের অধিনায়ক হিসাবে রোহিতকেই জেখতে চান তাঁরা। 

জনৈক এক ব্যক্তি বলেন, 'গোটা দেশের হয়ে রোহিতকে আমি অনুরোধ করব আমরা আর একটা বিশ্বকাপ জিততে চাই আর সেই বিশ্বকাপে অধিনায়ক হিসাবে কাকে দেখতে চাই?' এটুকু শোনার পরই জনতা স্লোগান তোলে, 'রোহিত, রোহিত।' তখন ওই ব্যক্তি রোহিতকে বলেন, 'জনতা চাইছে আর একটি বিশ্বকাপে আপনি দেশকে নেতৃত্ব দেন। সেটাই আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ।'

বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের নেতৃত্বেই ২ ম্য়াচের টেস্ট সিরিজে টাইগারদের ক্লিনস্যুইপ করেছে টিম ইন্ডিয়া। আগামী ৯ অক্টোবর থেকে ভারত-বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্য়াচের সিরিজ খেলবে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ফের রোহিতকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget