এক্সপ্লোর

Sai Sudharsan: সৌরভ, দ্রাবিড়, কোহলিদের পর সুদর্শন, লিডসে অভিষেক ঘটাচ্ছেন সাই সুদর্শন

Sai Sudharsan Test Debut: সাই সুদর্শনকে তাঁর টেস্ট ক্যাপ হাতে তুলে দেন চেতেশ্বর পূজারা।

লিডস: ২০ জুনের তারিখটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনেই ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক ঘটিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। বিরাট কোহলির টেস্ট অভিষেকও ঘটে এই ২০ জুন তারিখেই। এবার এই তারিখেই ইংল্যান্ডের মাটিতে অভিষেক ঘটাচ্ছেন আরও এক ভারতীয়। তিনি সাই সুদর্শন (Sai Sudharsan)। লিডসে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্টে তাঁর অভিষেক ঘটছে।

এই দিনে অভিষেক ঘটানো তিন ক্রিকেটারই ভারতীয় ক্রিকেটে নিজেদের কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছেন। সুদর্শনের মধ্য়েও প্রতিভার কমতি নেই। অতীত যদি কোনও কিছুর ইঙ্গিতবাহী হয়, তাহলে সুদর্শনের সামনে কিন্তু এক দুরন্ত কেরিয়ার অপেক্ষা করে রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সুদর্শনের রেকর্ড খুব আহামরি নয়। তিনি ৪৯টি ইনিংসে ৩৯.৯৩ গড়ে মোট ১৯৫৭ রান করেছেন। প্রায় পাঁচ দশকে প্রথম শ্রেণিতে ৪০-র কম গড় নিয়ে ভারতীয় ক্রিকেটের প্রথম টপ অর্ডার ব্যাটার হিসাবে অভিষেক ঘটাচ্ছেন ২৩ বছর বয়সি সাই।

 

একদিকে যেখানে আজ সুদর্শনের টেস্ট অভিষেক ঘটছে, সেখানে ভারতীয় টেস্ট দলে আট বছর পর এই ম্য়াচের মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটাচ্ছেন করুণ নায়ারও। ভারতীয় দলে এদিন দুই অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাডেজা, আর ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে নীতীশ রেড্ডির বদলে টিম ইন্ডিয়া ম্য়ানেজমেন্ট শার্দুল ঠাকুরের ওপর ভরসা রেখেছে।

 

ম্যাচে এদিন টস ভাগ্য অবশ্য প্রথমবার ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব করা শুভমন গিলের বিপক্ষেই যায়। বেশ চ্যালেঞ্জিং পরিবেশে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে দলের প্রস্তুতি কিন্তু বেশ ভালই হয়েছে বলে জানিয়ে দেন গিল। তিনি বলেন, 'আমিও টস জিতলে আগে বোলিংই করতাম আজ। প্রথম সেশনে ব্যাটিং করাটা এখানে বেশ চ্যালেঞ্জিং হবে বটে, তবে তারপর ভালই রান উঠবে। সূর্যও উঠেছে। পিচটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালই। আর আমাদের প্রস্তুতিটাও বেশ ভালই হয়েছে। বেকেলহ্যামে একটা দারুণ প্রস্তুতি ম্য়াচ খেলি। দলের সকলেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget