এক্সপ্লোর

Suryakumar Yadav Record: অনবদ্য শতরানে নতুন ইতিহাস গড়লেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোখধাঁধানো ১১২ রানের অপরাজিত ইনিংসে ভারতের সিরিজ জয় নিশ্চিত করেন সূর্যকুমার।

রাজকোট: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত শতরান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিজের কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতের (Team India) তারকা মিডল অর্ডার ব্যাটার। দ্রুততম ব্যাটার হিসাবে (বলের নিরিখে) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০০ রানের গণ্ডি পার করলেন সূর্য।

দ্রুততম ১৫০০ রান

সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৮৪৩ বল খেলেই ১৫০০ রানের গণ্ডি পার করে ফেললেন। এত কম বল খেলে আর কোনও ব্যাটার আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেটে ১৫০০ রান করেননি। তবে ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসাবে তিনি এই মাইলফলক পার করলেন। কেএল রাহুল, বিরাট কোহলি, বাবর আজম ও অ্যারন ফিঞ্চ যুগ্মভাবে দ্রুততম, ৩৯ ইনিংসে ১৫০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করেন। পাকিস্তান তারকা মহম্মদ রিজওয়ান ৪২ ইনিংসে এই মাইলফলক পার করেন। শনিবার সূর্যকুমার নিজের ৪৩তম ইনিংসে ১৫০০ রান করলেন। 

সূর্য ৪৫টি ম্যাচে ৪৩টি ইনিংসে মোট ১৫৭৮ রান করেছেন। গড় ৪৬.৪১, স্ট্রাইক রেট ১৮০.৩৪। তিনটি শতরানের পাশাপাশি ১৩টি অর্ধশতরানও করেছেন আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। 

অনুশীলনই সাফল্যের চাবিকাঠি

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধ তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SL 3rd T20) জ্বলে উঠল সূর্যকুমার যাদবের ব্যাট। চোখধাঁধানো ১১২ রানের অপরাজিত ইনিংসে ভারতের সিরিজ জয় নিশ্চিত করেন তারকা মিডল অর্ডার ব্যাটার। দুরন্ত ইনিংসের পর সূর্যকুমার যাদব তাঁকে স্বাধীনভাবে খেলতে দেওয়ার জন্য ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ধন্যবাদ জানান।

রাজকোটে গোটা ইনিংসে একাধিক স্কুপ শট খেলেন সূর্যকুমার, যা দেখে বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই মুগ্ধ। সূর্য জানান কঠোর অনুশীলনই তাঁর দুরন্ত ধারাবাহিকতা ও ক্রিকেটের তথাকথিকত 'টেক্সট বুক'র বাইরের শট নিরন্তরভাবে খেলতে পারার আসল কারণ। সূর্য বলেন, 'ম্যাচের প্রস্তুতির সময় নিজেকে চাপের মুখে ফেলাটা ভীষণই জরুরি। অনুশীলনে যতটা চাপে নিজেকে ফেলব, ম্যাচে ততই ভাল খেলার সম্ভাবনা বাড়বে। এই সবকিছুর পিছনে আমার কঠোর পরিশ্রম রয়েছে। পিছনের দিকে বাউন্ডারিগুলি মাত্র ৫৯-৬০ মিটারের থাকে, তাই আমি সেই বাউন্ডারি পার করার চেষ্টা থাকি। কিছু কিছু সময় তো আগে থেকে কোন শট খেলব তা নির্ধারিতই থাকে। তবে অনেক সময় সেই শট খেলার মতো ঠিক জায়গায় বল না পেলে অন্য শট খেলতে প্রস্তুত থাকতে হয়। আমি সবসময় ফিল্ডারদের মাঝে ফাঁক খোঁজার চেষ্টা করি। দ্রাবিড়ও স্বাধীনভাবে আমায় নিজের খেলাটা খেলতে দেন।'

আরও পড়ুন: অধিনায়ক হার্দিকের ভরসাই সাফল্যের চাবিকাঠি, সিরিজসেরা হয়ে দাবি অক্ষরের

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget