এক্সপ্লোর

Suryakumar Yadav: কে দিয়েছিলেন 'স্কাই' ডাকনাম? রহস্যভেদ করলেন সূর্যকুমার যাদব

Suryakumar Yadav Nickname: সূর্যকুমার যাদব জানান তাঁর নামটা অনেকটা বড় হওয়ায় সেটা ছোট করে তাঁকে 'স্কাই' ডাকনাম দেওয়া হয়।

লন্ডন: বর্তমানে ভারতীয় দল বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে, টিম ইন্ডিয়ার (Team India) অবিচ্ছেদ্য অঙ্গ হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে তিনি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটও খেলে ফেলেছেন সূর্যকুমার। ক্রিকেটমহলে অবশ্য সূর্যকুমার নয়, তিনি প্রসিদ্ধ 'স্কাই' নামেই। কিন্তু তাঁকে কে এই নামটি দিয়েছিলেন? রহস্যভেদ করলেন ভারতের তারকা নিজেই।

'স্কাই' নামের রহস্যভেদ

সদ্য বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করা হয়। সেখানে সূর্যকুমার যাদব জানান তাঁর নামটা অনেকটা বড় হওয়ায় গৌতম গম্ভীরই তাঁকে 'স্কাই' ডাকনামটি দেন। তাঁকে বলতে শোনা যায়, 'আমি কেকেআরের হয়ে খেলার সময় ২০১৪-১৫ সালে এই নামটির উৎপত্তি। সেইসময় গৌতি ভাই (গৌতম গম্ভীর) এই নামটি দেন, কারণ ওঁ বলেছিল সূর্যকুমার যাদব নামটা সকলের ডাকার জন্য অনেকটাই বড়। সেখানেই স্কাই নামটা এসেছে।'

পাশাপাশি ভারতীয় দলে কোন তারকাদের সঙ্গে তিনি সময় কাটাতে পছন্দ করেন, সেই নিয়েও নিজের পছন্দ জানিয়ে দেন সূর্য। তিনি বলেন, 'এমন তো অনেকজনই রয়েছে। সকলেই আমার ভাল বন্ধু। তবে আমি ঈশান (কিষাণ), মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সময় কাটাতে সবথেকে বেশি পছন্দ করি। ওদের সঙ্গে কথা বলতে, ওদের আশেপাশে থাকতে ভাল লাগে।' সূর্য আরও জানান যে তাঁর সতীর্থদের মধ্যে ঈশানই মজা করতে সবথেকে বেশি পছন্দ করেন।

পাশাপাশি সৌরভ-শাস্ত্রী

তাঁদের দুজনের দ্বন্দ্ব ক্রিকেটমহলে সর্বজনবিদিত। রবি শাস্ত্রীকে (Ravi Shastri) ভারতীয় দলের কোচের পদ থেকে সরানোয় তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বলে মনে করেন অনেকে। শাস্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই বিরাট কোহলিও সৌরভের বিরাগভাজন হয়ে পড়েছিলেন বলে মনে করেন কেউ কেউ।

সেই সৌরভ ও শাস্ত্রী এবার পাশাপাশি বসে কাজ করবেন। একে অপরের সঙ্গে ক্রিকেট নিয়ে মত বিনিময় করবেন! শুনতে বিস্ময়কর লাগলেও, ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ককে পাশাপাশি বসে কাজ করতে দেখা যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ধারাভাষ্যকার হিসাবে থাকবেন দুজনই। সঙ্গে থাকবেন লক্ষ্মীপতি বালাজিও। 

তবে ভিন্ন দুই ভাষায় কাজ করবেন দুজনে। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়েছে, সুনীল গাওস্করের সঙ্গে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন শাস্ত্রী। সঙ্গে থাকবেন ম্যাথু হেডেনও। সৌরভ ধারাভাষ্য দেবেন হিন্দিতে। সঙ্গী হরভজন সিংহ, দীপ দাশগুপ্ত, এস শ্রীসন্থরা। 

আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget