এক্সপ্লোর

IND vs SL: অক্ষর, সিরাজের সঙ্গে কথা বলতে গিয়ে সিরিজ় শুরুর আগেই ভারতের পরিকল্পনা ফাঁস করে ফেললেন সূর্য!

Suryakumar Yadav: ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ় দিয়েই প্রথমবার পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদব ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন।

পাল্লেকেলে: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) সাদা বলের সিরিজ়। ২৭ তারিখ থেকে শুরু হওয়া সিরিজ়ে তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ওয়ান ডে ম্যাচ খেলবে দুই দল। সেই সিরিজ় শুরুর আগে মঙ্গলবার, ২৩ জুলাই থেকেই অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। তবে সিরিজ় শুরুর আগেই কি বড় ভুল করে বসলেন সূ্র্যকুমার যাদব (Suryakumar Yadav)? ভুলবশত ফাঁস করে দিলেন ভারতের পরিকল্পনা!

ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ়ের দিকে ভারতীয় সমর্থকরা বিশেষ নজর রাখবেন। কারণ এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে গুরু গম্ভীর-জমানার সূচনা ঘটছে। আবার রোহিতের অবসরের পর ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ় দিয়েই প্রথমবার পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদব ভারতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে চলেছেন। সেই মহাগুরুত্বপূর্ণ সিরিজ় শুরুর আগেই ব্রডকাস্টারদের শেয়ার করা এক ভিডিও ঘিরেই যত কাণ্ড।

ব্রডকাস্টাররা একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটিতে সূর্যকুমার এবং মহম্মদ সিরাজ়কে অনুশীলনের জন্য সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যাচ্ছে। দুইজনের পিছনে ছিলেন অক্ষর পটেল (Axar Patel)। সূর্যকুমারকে সেই ভিডিও ক্লিপে অক্ষরের দিকে পিছন ঘুরে বলতে শোনা যায়, 'আসতে আয় আসতে নাম। তৃতীয়-চতুর্থ ওভারে তোকেই দেখতে পাওয়া যাবে।'

 

 

পাল্লেকেলের স্পিন সহায়ক পিচে ভারতীয় দল যে অক্ষর পটেলকে খেলাবে, তা অনেক বিশেষজ্ঞই কার্যত নিশ্চিত বলেই মনে করছেন। অনেকেই সূর্যর এই মন্তব্যে দেখে শুনে মনে করছেন ম্যাচে পাওয়ার প্লের মধ্য়েই যে অক্ষরকে হয়তো বোলিং করতে ডেকে নেওয়া হবে। এই ভূমিকায় অক্ষর কিন্তু বেশ সড়গড়। আইপিএলেও প্রায়শই তাঁকে নতুন বলে পাওয়ার প্লেতে বোলিং করতে দেখা যায়। তাই টি-টোয়েন্টি সিরিজ়েও তেমনটা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে আগেভাগেই এমন পরিকল্পনা যদি প্রতিপক্ষ জেনে যায়, তাতে লোকসান হতে পারেও বলেও অনেকের আশঙ্কা। আদপে অক্ষর কখন বল করেন, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ১৬ জনের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে চরিথ আসালঙ্কা 

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget