এক্সপ্লোর

T20 World Cup: তাঁকে নিয়েই হাজারো বিতর্ক, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কতটা সফল হার্দিক?

Hardik Pandya: কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক খেলতে নেমেছিলেন ২০১৬ সালে। মোট ১৬ ম্য়াচ খেলতে নেমেছেন। ১০ ইনিংসে ব্যাট করতে নেমে ২১৩ রান করেছেন হার্দিক।

নিউ ইয়র্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল মাঠে নামবে আগামী ৫ জুন থেকে। অন্যতম ফেভারিট দল হিসেবেই টুর্নামেন্টে খেলতে নামবে তারা। কিন্তু তিনি থাকবেন ভীষণ চাপে। গত কয়েক মাসে তাঁকে নিয়ে হাজারো বিতর্ক বেঁধেছে। চোট-আঘাতে জর্জরিত থাকা। দলের বাইরে দীর্ঘদিন। আইপিএলে দলবদল। অধিনায়ক হিসেবে খারাপ পারফরম্য়ান্স। ব্যাটে-বলেও পারফরম্য়ান্স তলানিতে। এই পরিস্থিতিতে আসন্ন টি-টােয়েন্টি বিশ্বকাপে সবার নজরে থাকবেন বঢোদরার অলরাউন্ডার। 

কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক খেলতে নেমেছিলেন ২০১৬ সালে। মোট ১৬ ম্য়াচ খেলতে নেমেছেন। ১০ ইনিংসে ব্যাট করতে নেমে ২১৩ রান করেছেন হার্দিক। ব্যক্তিগত সর্বােচ্চ রান ৬৩। একটি মাত্র অর্ধশতরান হাঁকিয়েছেন হার্দিক। এছাড়া ১৬টি বাউন্ডারি ও ১০টি ছক্কাও হাঁকিয়েছেন। বল হাতে হার্দিক মোট ১৩ উইকেট নিয়েছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের পর থেকে মোট ২১৬ বল করেছেন এই ফর্ম্য়াটের বিশ্বকাপে। মোট ৩২৯ রান খরচ করেছেন। সেরা বোলিং ফিগার ৩০/৩। ফিল্ডার হিসেবে হার্দিকের সুনাম রয়েছে। এই বিভাগে মোট ৯টি ক্যাচ লুফেছেন ডানহাতি অলরাউন্ডার। এক ইনিংসে সর্বাধিক ২ টি ক্যাচ ধরেছেন। প্রায় দশের কাছাকাছি ইকনমি রেটে বোলিং করেছেন হার্দিক। 

গুজরাত টাইটান্স থেকে মোট অঙ্কের অর্থের চুক্তিতে মুম্বই ইন্ডিয়ান্সে কামব্যাক করেছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু টুর্নামেন্টে চূড়ান্ত খারাপ পারফর্ম করেছে মুম্বই শিবির। আইপিএল শেষ হওয়ার পরেও ভারতীয় শিবিরে দেখা যাচ্ছিল না হার্দিককে। লিগ পর্যায়ের সব খেলা হওয়ার আগেই মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে তাঁকে নিয়ে সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল এরমধ্যেই। যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। আবার ব্যক্তিগত জীবনেও হার্দিকের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে। কিন্তু এরমধ্য়েই আইপিএলের পর আচমকাই কোনও খবর মিলছিল না হার্দিকের। এও আলোচনা হচ্ছিল যে, নাতাশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ব্যক্তিগত জীবনে ঝড় ওঠাতেই কি বিশ্বকাপের শিবিরে নেই অলরাউন্ডার?

তবে শেষ পর্যন্ত নিউ ইয়র্কের জাতীয় দলের সঙ্গে দু দিন আগে যোগ দিয়েছএন হার্দিক। অনুশীলনেও নেমেছেন। তবে রোহিত শর্মার সঙ্গে যে দূরত্ব বেড়েছে তাঁর, তার ছবি অনুশীলনেও স্পষ্ট। নিজের সোশ্য়াল মিডিয়ায় অনুশীলনের ছবিও পোস্ট করেছেন হার্দিক। তবে হাজারো চাপ, বিতর্কের মাঝে কতটা সফল হন বঢোদরার অলরাউন্ডার তা দেখার।

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget