এক্সপ্লোর

IND vs NED: ভারতকে হারাতে ভারতীয়রই সাহায্য নিচ্ছে নেদারল্যান্ডস, ডাচ শিবিরে ডাক পড়ল রঞ্জি অধিনায়কের

T20 World Cup 2026: এখনও পর্যন্ত খাতায় কলমে এই প্রতিবেদন লেখার সময় কিন্তু নেদারল্যান্ডসের বিশ্বকাপের সুপার এইটে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।

আমদাবাদ: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ইতিমধ্যেই সুপার এইটের সাতটি দল নির্ধারিত হয়ে গিয়েছে। আজ, বুধবারই অষ্টম এবং শেষ দল নির্ধারিত হবে। দৌড়ে এখনও পর্যন্ত পাকিস্তান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি নেদারল্যান্ডসেরও খাতায় কলমে সুযোগ রয়েছে। তবে আসন্ন ম্যাচে স্কট এডওয়ার্ডসদের শুধু ভারতকে (India vs Netherlands) হারালেই চলবে না, ম্য়াচ জিততে হবে বিরাট ব্যবধানে। ভারতকে ডাচরা হারালে সেটাই বড় অঘটন হবে, সেখানে বড় ব্যবধানে হারানো তো বেশ কঠিনই মনে হচ্ছে। তবে কার্যত এই অসাধ্য সাধনে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না ডাচরা।

সাধারণত যে দেশে ম্যাচ খেলা হচ্ছে, সেই দেশের অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনুশীলনের জন্য নেট বোলারদের অনুরোধ করেই থাকেন দলগুলি। ভারতীয় উপমহাদেশে তো প্রস্তুতি অনেকটা স্পিন খেলাকে কেন্দ্র করেই হয়। তাই ডাক পড়ে স্পিনারদের। ডাচরাও ডাকলেন। তবে অদ্ভুতভাবে কোনও বোলারকে নেটে বল করার জন্য নয়। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের অনুশীলনের জন্য গুজরাত ক্রিকেট সংস্থার কাছে এক ভিন্ন আবেদন রাখে ডাচরা।

নেদারল্যান্ডস ম্যানেজমেন্টের তরফে এক নেট ব্যাটারকে পাঠানোর অনুরোধ করা হয়। তবে যে কোনও নেট ব্যাটার নয়, তাঁকে হতে হবে বাঁ-হাতি। ESPNCricinfo-র রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে। কিন্তু হঠাৎ এমন আবেদন কেন? আসলে গোটাগুটি ভারতীয় দলকে মাথায় রেখে। ভারতীয় ব্যাটিং অর্ডারে এক দুই নয়, ছয় ছয় বাঁ-হাতি ব্যাটার রয়েছেন। আজকের ম্যাচে অর্শদীপ সিংহ এবং ওয়াশিংটন সুন্দর খেললে সেই সংখ্যা আটে গিয়ে দাঁড়াতে পারে। তবে অপরদিকে নেদারল্যান্ডসের কোনও টপ অর্ডার বাঁ-হাতি ব্যাটারই নেই। তাই ম্যাচ পরিস্থিতির কথা মাথায় রেখে ডাচরা এই বাঁ-হাতি নেট ব্যাটারের আবেদন করে।

এখনও রঞ্জি ট্রফি শেষ না হলেও, গুজরাত দলের ঘরোয়া মরশুম শেষ হয়ে গিয়েছে। তাই তড়িঘড়ি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন যোগ্য ব্যক্তির খোঁজ শুরু করে। একাধিক ক্রিকেটারের সঙ্গে কথা বলে। শেষমেশ গুজরাতের অধিনায়ক মনন হিংরাজিয়ার খোঁজ পরে। তিনি নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে কয়েক কিলোমিটার দূরেই অনুশীলন সারছিলেন। তখনই তাঁকে গুজরাত ক্রিকেট সংস্থার তরফে ফোন করা হয় এবং জানানো হয় তাঁকে সন্ধে ছয়টার মধ্যে মাঠে রিপোর্ট করতে হবে।

প্রাথমিকভাবে গুজরাত অধিনায়ককে কোনও কারণ বলা হয়নি। তিনি তড়িঘড়ি নিজের কিট গুছিয়ে, কোনওরকমে ট্রাফিক এড়িয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসেন। আসার পর তাঁকে তখনই প্যাড আপ করে নেটে ব্যাট করার জন্য পাঠানো হয়। ২৭ বছর বয়সি ক্রিকেটার পুরনো ও নতুন বলে বহু বল খেলেন। বেশ বড় বড় কয়েকটি ছক্কাও হাঁকান। এবার এই অনুশীলন ডাচদের আদৌ কোনও কাজে দেয় কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget