এক্সপ্লোর

T20 World Cup: সূর্য-সিরাজের যুগলবন্দি, আমেরিকার বিরুদ্ধে শুরুর ধাক্কা সামলে স্বস্তির জয় ভারতের

Indian Cricket Team: ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ সফর শুরু করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

মুম্বই: শেষ মুহূর্তে হাতের মুঠোয় এসেছিল সুযোগ... এই সুযোগকে ঠিক কীভাবে কাজে লাগাতে হয়, তা ভালই জানেন মিঁয়া! কথা হচ্ছে ভারতীয় তারকা বোলার মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) নিয়ে। হর্ষিত রানা হাঁটুর চোটে শেষবেলায় টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলে ভারতের (India) জার্সিতে সিরাজের মাঠে নামাটাই হত না। সেই সিরাজ এলেন, খেললেন আর মন জয় করলেন। দাপুটে বোলিংয়ের সুবাদে ২৯ রানের ব্যবধানে আমেরিকার (USA) বিরুদ্ধে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) সফর শুরু করল টিম ইন্ডিয়া। 

আমেরিকার ক্যাপ্টেন স্কাইয়ের দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। শুরুতেই পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা দায়িত্ব নিয়ে করেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তাঁর অপরাজিত ৮৪ রানে ভর করে ভারত আমেরিকার সামনে ১৮২ রানের টার্গেট রাখে। তিনি ছাড়া ব্যাট হাতে ভারতের হয়ে অবদান রাখেন তিলক বর্মা (২৫), ঈশান কিষান (২০) ও অক্ষর প্যাটেল (১৪)। আমেরিকার বোলিং বিভাগ যে ভারতকে ভালই চ্যালেঞ্জ দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। মোনাঙ্ক পটেলের দলের হয়ে ৪ উইকেট ফান স্কলউইকের। ২টি উইকেট ঝুলিতে ভরেন হরমীত সিং। ১টি করে উইকেট আলি খান ও মহম্মদ মহসিনের।

যশপ্রীত বুমরাহীন এই ম্যাচে যে ভারতের বাকি বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হত, তা সকলেই জানতেন। সেইমতো শুরু থেকেই দায়িত্ব পালন করেন ভারতের বোলাররা। আমেরিকার ইনিংসের শুরুতেই দলকে উইকেট এনে দেন মহম্মদ সিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দেন অর্শদীপ সিং। তাঁদের দু'জনের আক্রমণে খেই হারায় আমেরিকা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট আসে ভারতীয় শিবিরে। 

 

চতুর্থ উইকেটে এরপর ম্যাচের হাল ধরেন মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি। তাঁদের জুটিতে ওঠে ৫৮ রান। এরপর বরুণ চক্রবর্তীর বলে মিলিন্দ (৩৪) ফিরলে সঞ্জয় জুটি বাঁধেন শুভমের সঙ্গে। তাঁদের ২৭ রানের পার্টনারশিপে কিছুটা এগোয় আমেরিকা। ১৬তম ওভারে অক্ষর প্যাটেল জোড়া উইকেট তুনে নেন। সঞ্জয় ফেরেন ৩৭ করে। আর হরমীত শূন্যে। মহসিনের উইকেট তুলে নেন অক্ষর। আর শেষ বলে সিরাজের তৃতীয় সিকার শুভম। সব মিলিয়ে ৪ ওভারে সিরাজ নেন ৩টি, অর্শদীপ ও অক্ষর নেন ২টি করে উইকেট। আর বরুণ চক্রবর্তীর ঝুলিতে ১টি উইকেট। এই ম্যাচে ভারতকে অবশ্য চিন্তায় রাখল হার্দিক পাণ্ড্যর ফর্ম। ব্যাট হাতে মাত্র ৫ রান করার পর বোলিংয়েও তিনি ব্যর্থ। ৪ ওভারে ৩৪ রান খরচ করেও পাননি তিনি একটিও উইকেট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget