এক্সপ্লোর

Ben Duckett: মদ্যপ অবস্থায় হোটেলে ফিরতে পারছেন না ইংরেজ ক্রিকেটার! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, তদন্ত শুরু

The Ashes: মঙ্গলবার এক্সে ভাইরাল হয়ে গিয়েছে 'মদ্যপ' ডাকেটের ভিডিও। তারপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কে জানিয়ে দিয়েছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।

সিডনি: অ্যাশেজ় সিরিজে (The Ashes) বিপর্যস্ত ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সে হাতছাড়া হয়েছে সিরিজ। প্রশ্ন উঠে গিয়েছে বাজ়বল তত্ত্ব নিয়ে। তার মাঝেই তোলপাড় পড়ে গিয়েছে একটি ভিডিওকে নিয়ে।

যে ভিডিওতে দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় ইংরেজ ওপেনার বেন ডাকেট। এতই বেসামাল যে, তিনি টিমহোটেলে ফিরতে পর্যন্ত পারছেন না। যদিও ঘটনাটি দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের। ছোট বিরতি নিয়ে নুসায় গিয়েছিল ইংল্যান্ড দল। যাতে সিরিজের মাঝে মানসিকভাবে তরতাজা থাকতে পারে গোটা দল। আর সেখানেই বিতর্কে জড়িয়েছেন ডাকেট।

মঙ্গলবার এক্সে ভাইরাল হয়ে গিয়েছে 'মদ্যপ' ডাকেটের ভিডিও। তারপরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কে জানিয়ে দিয়েছেন, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের পরই যে ঘটনা ঘটেছিল বলে খবর। সেই টেস্টে হেরে অ্যাশেজ় সিরিজে ০-২ পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড।

নুসাতে চারদিন কাটিয়েছিলেন ইংরেজ ক্রিকেটারেরা। যদিও ইসিবি জানিয়েছে, সেটা ঠিক ছুটি কাটানো ছিল না। বরং হেড কোত ব্রেন্ডন ম্যাকালামের উদ্যোগে মানসিকভাবে ক্রিকেটারদের তরতাজা রাখার জন্য একটা উপায় ছিল। সেই সময় কোনও প্র্যাক্টিস রাখা হয়নি। যাতে ক্রিকেটারেরা মানসিক দিক থেকে ভাল জায়গায় ফিরতে পারেন।

অ্যাডিলেডে তার পরের টেস্টে ইংল্যান্ড ভাল খেললেও ৮২ রানে পরাস্ত হয়। তাতেই সিরিজ হাতছাড়া হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়ার পকেটে। শুক্রবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। যদিও তার আগে শোরগোল ফেলেছে বিতর্কিত ভিডিও। রব কে জানিয়েছেন, তাঁদের বিশ্বাস ক্রিকেটারেরা এমন কিছু করেননি যাতে দলের সুনাম নষ্ট হয়। 

 

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে ইসিবি থেকে লেখা হয়েছে, 'আমরা জানি সোশ্যাল মিডিয়ায় ঠিক কী ঘুরে বেড়াচ্ছে। আমাদের আচরণগত একটা মান রয়েছে। মানছি ক্রিকেটারদের মাঝে মধ্যে একটু বেশিই আতসকাচের তলায় ফেলা হয়। তাতে সামান্য বিচ্যুতিও প্রত্যাশিত নয়। যে ক্রিকেটারদের সাহায্য প্রয়োজন তাদের পাশে থাকব। যেহেতু তদন্ত করা হবে তাই এ নিয়ে এখন কোনও মন্তব্য করব না।'

ইংরেজ ব্যাটার ডাকেটের অ্যাশেজ দুঃস্বপ্নের মতো কাটছে। ১৬.১৬ গড়ে মাত্র ৯৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান মাত্র ২৯।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget