এক্সপ্লোর

The Ashes: মহেন্দ্র সিংহ ধোনির দীর্ঘমেয়াদি রেকর্ড ভাঙলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

ENG vs AUS: তৃতীয় অ্যাশেজ টেস্টে ২৫১ রান তাড়া করতে নেমে তিন উইকেটে ম্যাচ জিতে নেয় বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

লিডস: হেডিংলেতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে ইংল্যান্ড অ্যাশেজ (The Ashes) জয়ের আশা জিইয়ে রেখেছে। ২৫১ রান তাড়া করতে নেমে হ্যারি ব্রুকের ৭৫ ও ক্রিস ওকসের ৩২ রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে আপাতত ২-১ পিছিয়ে রয়েছে বেন স্টোকসের (Ben Stokes) নেতৃত্বাধীন ইংরেজব্রিগেড। তবে হেডিংলেতে ম্যাচ জিতেই মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড ভেঙে দিলেন স্টোকস।

খুব বেশিদিন হয়নি স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তবে এর মধ্যে নিজেদের খেলার মাধ্যমে সকলেরই নজর কেড়েছে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এই নিয়ে স্টোকসের দায়িত্ব নেওয়ার পর পঞ্চমবার ইংল্যান্ড লাল বলের ক্রিকেটে চতুর্থ ইনিংসে ২৫০-র অধিক রান তাড়া করে জিতল। এর আগে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্টে চারবার ২৫০ বা তার অধিক রান তাড়া করে জিতেছিল। এবার স্টোকসের ইংল্যান্ড সেই রেকর্ড নিজেদের নামে করে ফেলল। স্টোকস ও ধোনির পর এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ও ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। 

পঞ্চম দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ডের জয়ের জন্য ২২৪ রানের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ উইকেট। লাঞ্চের বিরতির পর ১৩ রানে অধিনায়ক স্টোকসের উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপেই পড়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে শেষমেশ ওকস এবং ব্রুকের দৌলতে ইংল্যান্ড জয় ছিনিয়ে নেয়। ওকস ৩২ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুককে ফেরানোর পরে মার্ক উডকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ওকস। 

রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ২৩ রানের মাথায় এলবিডব্লু হয়ে ফিরে যান ডাকেট। মিচেল স্টার্কের বলে আউট হন ডাকেট। রুটের বদলে তিন নম্বরে নামেন মঈন আলি। কিন্তু ব্যক্তিগত পাঁত রানের মাথায় তিনি স্টার্কের বলেই বোল্ড হন। ক্রাউলির সঙ্গে রুট জুটি বাঁধেন। তবে মিচেল মার্শের বলে ৪৪ রানের মাথায় অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্রাউলি। ২১ রান করে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে কামিন্সের বলে আউট হন রুট। জনি বেয়ারস্টো পাঁচ রান করে ফেরেন। 

এরপর মিডল অর্ডারে হ্যারি ব্রুক দলের হাল ধরেন। ৭৫ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান তিনি। ৩২ রানে অপরাজিত থাকেন ক্রিস ওকস। মার্ক উড ১৬ রানের ইনিংস খেলেন। শেষের দিকে মার্ক উড আট বলে বিধ্বংসী ১৬ রানের ইনিংস খেলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget