এক্সপ্লোর

Virat Kohli: রান পেলেন না, তবুও মাঠে নেমেই ধোনিকে টেক্কা বিরাটের, সামনে শুধু সচিন

IND vs NZ 1st Test: সেখানে ধোনি দেশের জার্সিতে মোট ৫৩৫ ম্য়াচ খেলেছেন তিন ফর্ম্য়াট মিলিয়ে। এই বিষয়ে অবশ্য অনেকটাই এগিয়ে আছেন সচিন তেন্ডুলকর।

বেঙ্গালুরু: ব্যাট হাতে রান পাননি। মাত্র ০ রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তরুণ ও'রুর্কের বলে ক্যাচ আউট হয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯ বলই ক্রিজে থাকার সুযোগ পেয়েছেন কিং কোহলি। তবে রান না পেলেও টেক্কা দিলেন প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni)। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই কোহলি ধোনির থেকে এগিয়ে গেলেন। সামনে শুধু সচিন (Sachin Tendulkar)।

ভারতের হয়ে সর্বাধিক ম্য়াচ খেলার নিরিখে এখন ধোনিকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট। টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে ম্য়াচ মিলে মোট ৫৩৬ ম্য়াচ ভারতের হয়ে খেলতে নামলেন বেঙ্গালুরু টেস্ট ধরলে। সেখানে ধোনি দেশের জার্সিতে মোট ৫৩৫ ম্য়াচ খেলেছেন তিন ফর্ম্য়াট মিলিয়ে। এই বিষয়ে অবশ্য অনেকটাই এগিয়ে আছেন সচিন তেন্ডুলকর। কিংবদন্তি ভারতীয় ব্যাটার দেশের জার্সিতে মোট ৬৬৪ ম্যাচ খেলেছেন তাঁর দীর্ঘ ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে।

তালিকায় পঞ্চম স্থানে আছেন রাহুল দ্রাবিড়। তিনি ভারতের হয়ে মোট ৫০৪ ম্য়াচ খেলেছেন। রোহিত শর্মা পঞ্চম স্থানে থেকে ৪৮৬ ম্য়াচ খেলেছেন। তালিকায় ষষ্ঠ স্থানে আছেন কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনি মোট ৪৩৩ ম্য়াচ খেলেছেন। তালিকায় সাত নম্বরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বাংলার কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ৪২১ ম্য়াচ খেলেছেন দেশের জার্সিতে। 

এদিকে, চিন্নাস্বামীতে লজ্জার রেকর্ড গড়ল ভারত। দেশের মাটিতে সর্বনিম্ন ইনিংসে ৪৬ রানে অল আউট হয়ে গেল রোহিত বাহিনী। টস জিতে চিন্নাস্বামীতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে তাঁর এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে ফিরে এল। রোহিত নিজেই বড় শট মারতে গিয়ে দুই রানে আউট হন। তারপর থেকে ব্যাটাররা কার্যত এলেন আর গেলেন। ১৪ বছর পর প্রথমবার ১০ রানে ঘরের মাঠে তিন উইকেট হারাল ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁরাও মাত্র ২১ রানের পার্টনারশিপই যোগ করতে পারেন। পন্থকেও ২০ রানে ফেরান ম্যাট হেনরি। শেষমেশ অ্যাডিলেডের ৩৬ রানের লজ্জার রেকর্ড পার করলেও, ৫০ রানের গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget