এক্সপ্লোর

Virat Kohli: তাঁর টেস্টে ফেরার জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন স্বয়ং বিরাট কোহলি

Indian Cricket Team: গত বছর ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি।

লন্ডন: বিরাট কোহলি (Virat Kohli) আচমকাই সকলকে খানিকটা চমকে দিয়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তারপর বছর খানেক সময় কেটে গিয়েছে। ফের একবার কোহলির টেস্টে ফেরার জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার পালে হাওয়া দেন কোহলির কোচ রাজকুমার শর্মা। তিনি জানিয়েছিলেন কোহলির সঙ্গে টেস্ট প্রত্যাবর্তনের বিষয়ে তাঁর কথাবার্তা হচ্ছে। এবার কোহলি নিজেই নিজের টেস্ট প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন।

কোহলির ছোটবেলার কোচের এক মন্তব্যে তাঁর টেস্ট প্রত্যাবর্তনের জল্পনা বাড়িয়ে তুলেছে। কোহলির ছোটবেলার কোচ  রাজকুমার শর্মার একটি  সোশ্যাল মিডিয়ায় ভিডিও বেশ ভাইরাল হয়। সেই ভিডিওতে রাজকুমার শর্মাকে বলতে শোনা যায়, 'যেহেতু বিরাট আমার কথা শোনে, তাই আমায় অনেকেই বলেছেন ওকে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা বলতে। আমরা এই বিষয়ে কথাবার্তাও বলছি, দেখা যাক কী হয়।'

দেশের রাজধানী নয়াদিল্লিতে নিজের জুতোর ব্র্যান্ড লঞ্চ করার দিন কোহলিকে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানোর বিষয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে কোহলি স্পষ্ট জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেটে তাঁর সফর শেষ হয়ে গিয়েছে এবং টেস্টে ফেরার বদলে নিজের ব্র্যান্ডের লঞ্চ হওয়া নতুন জুতো কম দামে বিক্রি করবেন। তিনি জানান, 'আমার এর থেকে কম দামে জিনিস বিক্রি করব। ওই অধ্যায়টা আমি শেষ করে দিয়েছি। ধন্যবাদ।'

আরও পড়ুন:- আশঙ্কাই সত্যি হল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রেয়াঙ্কা, পরিবর্তে সুযোগ পেলেন আনক্যাপড স্পিনার 

কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। নিজের বর্ণময় ১৪ বছরের কেরিয়ারে বিরাট কোহলি ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেই শতাধিক ম্যাচে ৯২৩০ রান করে ভারতীয় দলের ইতিহাসে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে তিনি নিজের কেরিয়ারে ইতি টানেন। টেস্ট অধিনায়ক বিরাটের রেকর্ডও ঈর্ষণীয়। ২০১৪ থেকে ২০২২ সাল, মোট আট বছর কোহলি ভারতীয় দলের হয়ে টেস্টে অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক হিসাবে ৬০ ম্য়াচ খেলে তিনি ভারতীয় হিসাবে সর্বাধিক টেস্ট ম্যাচ জিতেছেন। 

তবে নিজের টেস্ট কেরিয়ারের শেষের দিকে ভারতীয় তারকা ক্রিকেটার ফর্মের সঙ্গে লড়াই করেছেন। শেষ নয় ইনিংসে কোহলি ১৯০ রান করেছিলেন। তবে সেই রানের সিংহভাগই একটি ইনিংসেই এসেছিল। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তবে সেই সিরিজ়ে ব্যাটার হিসাবে তাঁর ব্যর্থতা এবং ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পরেই টেস্টে বদলের জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। শেষমেশ সেই অস্ট্রেলিয়া সিরিজ়ই কোহলির টেস্ট ক্রিকেটে শেষ হয়ে দাঁড়ায়। তার বছর খানেক বাদে আবারও তাঁর টেস্ট প্রত্যাবর্তনের জল্পনা শোনা যাচ্ছিল, তবে সেই জল্পনা হয়তো এবার থামতে চলেছে।

Advertisement

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget