এক্সপ্লোর

WTC Final 2023: ১৮ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন, অতীতের কথা মনে রাখতেই চান না রাহানে

Ajinkya Rahane: অজিঙ্ক রাহানে এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে ৮২টি ম্যাচ খেলে ৪৯৩১ রান করেছেন।

লন্ডন: প্রায় ১৮ মাসের 'বনবাস'। অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship 2023) ভারতীয় দলে (Indian Cricket Team) প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। আইপিএলের দুরন্ত ফর্ম এবং কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের চোটের সংমিশ্রণেই রাহানের সামনে জাতীয় দলের দরজা খুলে যায়। রাহানে কিন্তু এই ১৮ মাসে জাতীয় দলের বাইরে থাকার আক্ষেপ করতে রাজি নন, বরং আইপিএলের ইতিবাচক মনোভাব নিয়েই তিনি খেলা চালিয়ে যেতে চান।

নতুন শুরু

বিসিসিআইয়ের তরফে সম্প্রতি রাহানের একটি সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে রাহানে বলেন, '১৮-১৯ মাস পরে আমি ফিরছি। এই সময়ে ভাল, খারাপ যাই হোক না কেন আমি আর অতীত নিয়ে ভাবনাচিন্তা করতে চাই না। আমি নতুনভাবে শুরুটা করতে চাই এবং যেমন খেলছি, তেমন খেলা চালিয়ে যেতে আগ্রহী।'

আবেগঘন প্রত্যাবর্তন

আইপিএলে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা গিয়েছে রাহানেকে। অনবদ্য কয়েকটি ইনিংসে সকলেরই নজর কাড়েন রাহানে। নিজের আইপিএল মরসুম নিয়ে কথা বলতে গিয়ে রাহানের বলেন, 'আইপিএলের আগে থেকেই, আমি গোটা মরসুমজুড়েই ভাল ব্যাটিং করেছি, তাই সিএসকের হয়ে এই মরসুম খেলাটা বেশ উপভোগও করেছি। ঘরোয়া মরসুমটা ভালই কেটেছিল এবং মানসিকভাবেও বেশ ভাল জায়গাতেই ছিলাম। তাই এই প্রত্যাবর্তনটা আমার কাছে বেশ আবেগঘন ছিল।'

তিনি আরও যোগ করেন, 'এখানে আসার আগে আইপিএলরঞ্জি ট্রফিতে যে মানসিকতা নিয়ে ব্যাট করেছি এখানেও আমি সেই মানসিকতা, সেই ছন্দেই ব্যাট করতে চাই। টি-টোয়েন্টি না টেস্ট খেলছি, সেইসব নিয়ে আমি মাথা ঘামাতে আগ্রহী নই। জিনিসপত্র অযথা জটিল করার মানে হয় না। গোটা বিষয়টা যত সহজ, সরল রাখব, ততই ভাল। আমি প্রতিটা মুহূর্তকে উপভোগ করেছি। সেই মুহূর্তে সাফল্য পেলাম না ব্যর্থ হলাম, এই নিয়ে মাথা ঘামায়নি এবং এটাই আমায় জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে সাহায্য করেছে। শেখার কোনও শেষ নেই। আমিও তো প্রতিদিন মুম্বই রঞ্জি দলের তারকাদের থেকে কতকিছু শিখেছি।'

প্রসঙ্গত, রাহানে এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে ৮২টি ম্যাচ খেলে ৪৯৩১ রান করেছেন। ভারতীয় দলের অভিজ্ঞতম খেলোয়াড়দের অন্যতম তিনি। অজিদের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে তাই রাহানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

আরও পড়ুন: সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget