এক্সপ্লোর

WTC Final: ফের ইংল্যান্ডেই আয়োজিত হবে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল?

WTC Final: গত সার্কেলের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডের সাদাম্পটনে আয়োজিত হয়েছিল।

নয়াদিল্লি: চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। দুই ফাইনালিস্ট নির্ধারিত হওয়ার আগে আর হাতেগোনা কয়েকটি ম্যাচই বাকি রয়েছে। কিন্তু কোথায়, কবে আয়োজিত হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল? খবর অনুযায়ী, ফের একবার গত সার্কেলের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও ইংল্যান্ডেই আয়োজিত হতে চলেছে। 

কোথায়, কবে ফাইনাল?

আইসিসির তরফে সরকারিভাবে কিছু বলা না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী ৮ থেকে ১২ জুন লন্ডনের ওভালে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। ম্যাচ বৃষ্টির কবলে পড়লে ফলাফল নির্ণয়ের জন্য একটি রিজার্ভ ডেও থাকবে বলে শোনা যাচ্ছে। গত বারের আইপিএল শেষ হওয়ার পর পরই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয়েছিল। তবে এবারের আইপিএল মে মাসে শেষ হওয়ার কথা। তাই জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হলে, ভারতীয় দল যদি ফাইনালে পৌঁছে, তাহলে সেক্ষেত্রে ফাইনালের প্রস্তুতির জন্য রোহিত শর্মারা যথেষ্ট সময় পাবেন। প্রসঙ্গত, aসরফরাজের পক্ষে গাওস্কর

বেশ কয়েকটি মরসুম ধরে ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। একের পর এক বড় ইনিংস খেলেও অবশ্য অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজগুলিতে একটিও ফর্ম্যাটেও জাতীয় দলে (Team India) ডাক পাননি মুম্বইয়ের ব্যাটার। সরফরাজ জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমী থেকে বেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীরাও ভারতীয় নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল সুনীল গাওস্করের (Sunil Gavaskar) নাম।

সরফরাজের হয়ে ব্যাট ধরে নির্বাচকদের কড়া সমালোচনা করেন গাওস্কর। পাশাপাশি সরফরাজের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদেরও জবাব দেন তিনি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, 'যদি রোগা হওয়াটাই একমাত্র মাপকাঠি হয়, তাহলে তো ফ্যাশন শোতেই গিয়ে কয়েকজন মডেলদের হাতে ব্যাট, বল ধরিয়ে ওদের খেলার উন্নতি করার চেষ্টা করা উচিত। ক্রিকেট কিন্তু এভাবে চলে না। বিভিন্ন ক্রিকেটারদের আকার, আয়তন ভিন্নরকম। চেহারা দেখে নয়, মূল্যায়ণ হোক রান বা উইকেটের বিচারে। ও (সরফরাজ) কিন্তু শতরান করার পর মাঠের বাইরে বসে থাকছে না। ও আবার মাঠে নামে এবং সেটাই ওর ফিটনেস প্রমাণ করার জন্য যথেষ্ট।'

এর পাশাপাশি গাওস্করের আরও দাবি যে শুধুমাত্র ইয়ো-ইয়ো টেস্ট কখনই ফিটনেস যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। 'ফিটনেস না থাকলে কী করে রান করা সম্ভব? কোনওভাবেই ফিট না হলে একের পর এক শতরান করা যায় না। ক্রিকেট ফিটনেসটাই আসল, ইয়ো-ইয়ো টেস্ট কখনই একমাত্র মাপকাঠি হতে পারে না। সে যেই হোক না কেন, সে যদি ক্রিকেট ফিট হয়, তাহলে বাকি বিষয় নিয়ে চিন্তাভাবনা করার কোনও মানে হয় না' বলেন গাওস্কর।

 

আরও পড়ুন: কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গঠিত হল সাত সদস্যের কমিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget