এক্সপ্লোর

Yashasvi Jaiswal: রাজকোটে যশস্বীর যশে ছারখার ইংল্যান্ড, ভাঙল বিশ্বরেকর্ডও

IND vs ENG 3rd Test: দ্বিতীয় টেস্টে যশস্বী ২১৪ রানের ইনিংসে ভারতের রেকর্ড জয়ে গুরত্বপূর্ণ অবদান রাখেন।

রাজকোট: মুম্বইয়ের তিলক ময়দান থেকে বিশ্বমঞ্চে যশস্বীর (Yashasvi Jaiswal) উত্থানের গল্পটা যে কোনও রূপকথাকেই হার মানাবে। তিনি যে ভারতীয় ক্রিকেটের তথাকথিত 'নেক্সট বিগ থিং' তা বহুদিন থেকেই সকলের মুখে মুখে শোনা যাচ্ছিল। ২২ বছরের যশস্বী দিন-প্রতিদিন প্রমাণ করছেন, তিনি শুধু ভবিষ্যত নন, টিম ইন্ডিয়ার বর্তমানও। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) রাজকোটে তাঁর ব্যাট থেকে আসল অপরাজিত ২১৪ রানের এক ঝাঁ চকচকে ইনিংস। আর এই ইনিংসেই ভাঙল একের পর এক রেকর্ড।

রেকর্ডের ঝুলি

যশস্বীর ২১৪ রানের ইনিংস আসে ৯০-র অধিক স্ট্রাইক রেটে। নিজের ইনিংসে মতান্তরে সর্বকালের সেরা ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন, ১৪৫ কিমির অধিক গতিতে নিরন্তর বোলিং করা মার্ক উড ও তিন ইংল্যান্ড স্পিনারকে কার্যত শাসন করেন যশস্বী। ১২টি ছক্কা হাঁকান তিনি। এক টেস্ট ইনিংসে এটাই যুগ্মভাবে সর্বকালের সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৭ রানের ইনিংসে ওয়াসিম আক্রমও ১২টি ছক্কা মেরেছিলেন। সেই রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় ব্যাটার।

সিরিজ়ের এখনও দুই টেস্ট ম্যাচ বাকি। তবে তার আগেই দ্বিপাক্ষিক সিরিজ়ের নিরিখে আরেক রেকর্ডও গড়লেন যশস্বী। তিনি সিরিজ়ে মোট ২২টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন, যা দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বকালীন রেকর্ড। রোহিত শর্মার ১৯টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙলেন তিনি। দল হিসাবেও ভারত রেকর্ড গড়ল। এই টেস্ট সিরিজ়ে ৪৮টি ছক্কা হাঁকিয়েছে ভারত, যেটাও সর্বকালীন রেকর্ড বটে। এই ম্যাচে ভারতের হাঁকানো ২৮টি ছয়ও টেস্ট রেকর্ড বটে।

বিরাট কোহলি ও বিনোদ কাম্বলির পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে পর পর টেস্টে দ্বিশতরান হাঁকালেন যশস্বী। তৃতীয় কণিষ্ঠতম ক্রিকেটার হিসাবে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দ্বিশতরান হাঁকানোর কৃতিত্বও নিজের নামে করলেন মুম্বইয়ের তরুণ। ২২ বছর ৪৯ দিনের মাথায় আসল তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বিনোদ কাম্বলি ও ডন ব্র্যাডম্যান ২১ বছরে দুইটি করে দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছিলেন। 

ঘটনাক্রমে রাজকোটে ভারতের ৪৩৪ রানের ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার ইতিহাসে রানের বিচারে সবথেকে বড় জয়। এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ১৭ দিনের উদ্বেগমুক্তি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভের মা, স্টেন্ট বসাতে হল? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget