এক্সপ্লোর

Cristiano Ronaldo Update: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

Cristiano Ronaldo: ফের দলবদল করতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য দলে যোগ দিতে পারেন। খুব একটা ভাল ফর্মে নেই রোনাল্ডো। তিনি বেশ কিছুদিন গোলও পাচ্ছেন না।

ম্যাঞ্চেস্টার: পুরনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন বেশিদিন হয়নি। কিন্তু সেই দলও ছাড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! ব্রিটিশ সংবাদমাধ্যমে এমনই খবর। চলতি মরসুম শেষ হওয়ার পরেই বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ফের দলবদল করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে তিনি কোথায় যাবেন, সেটা এখনও জানা যায়নি।

স্পেন ছেড়ে ইতালিতে যাওয়ার পর থেকেই অন্তত ক্লাব ফুটবলে রোনাল্ডোর পারফরম্যান্স খুব একটা ভাল নয়। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেও তিনি পারফরম্য়ান্সের বিশেষ উন্নতি করতে পারেননি। ৩৭ বছরের এই তারকা চলতি মরসুমে এখনও পর্যন্ত ম্যান ইউয়ের হয়ে ১৪ গোল করেছেন। কিন্তু নতুন বছরে অবিশ্বাস্যভাবে এখনও পর্যন্ত তাঁর একটিও গোল নেই। শেষ গোল করেছিলেন গত ডিসেম্বরে বার্নলির বিরুদ্ধে। সেই ম্যাচ ৩-১ গোলে জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এরপর থেকেই আর গোল নেই রোনাল্ডোর। ফলে তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্লাবের অন্দরে।

ম্যান ইউ সমর্থকরা অবশ্য রোনাল্ডোর পাশেই আছেন। তাঁরা মনে করছেন, দলের হয়ে রোনাল্ডো যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তাছাড়া রোনাল্ডো একজন কিংবদন্তি। তাঁকে ফর্মে ফেরার জন্য সময় দেওয়া উচিত। কিছু সমর্থক আবার মনে করছেন, ম্যান ইউয়ের সিস্টেমের পক্ষে রোনাল্ডো মানানসই নন। দলকে তাঁর চাহিদা পূরণ করতে হয়। এই দলে তাঁর সতীর্থরা সেটা করতে পারছেন না।

পুরনো ক্লাবে ফিরে শুরুটা দারুণভাবে করেছিলেন রোনাল্ডো। নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে তিনি জোড়া গোল করেন। ফলে সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া হয়ে যায়। অনেকেই আশা করেছিলেন, এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থাকবে ম্যান ইউ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি রোনাল্ডো। তাঁর খারাপ ফর্ম অব্যাহত। সেই কারণেই হয়তো ফের তাঁকে দলবদল করতে হতে পারে। কিন্তু ‘সিআর সেভেন’বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। চ্যালেঞ্জ নিতে ভালবাসেন রোনাল্ডো। তাঁকে হয়তো কিছুদিন পরেই নতুন কোনও চ্যালেঞ্জ নিতে দেখা যেতে পারে।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget