এক্সপ্লোর

Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কি আর দেখা যাবে না রোনাল্ডোকে? কী বললেন কোচ মার্তিনেজ?

Portugal National Football Team: কাতার বিশ্বকাপে নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বিরুদ্ধে একাদশের বাইরে ছিলেন সি আর সেভেন। ৩৭ পেরনো ক্রিশ্চিয়ানোকে কি আর পর্তুগালের জাতীয় দলে ভাবা হবে?

লিসবন: বিশ্বকাপের ব্যর্থতার পরই পর্তুগাল ফুটবল দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফার্নান্দো স্য়ান্তোসকে। তাঁর বদলে কোচ করে আনা হয়েছিল রবার্তো মার্তিনেজকে। কাতার বিশ্বকাপের সময় প্রথম একাদশের বাইরে রোনাল্ডোকে রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন স্যান্তোস। এবার দলের সুপারস্টার ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে বয়ান দিলেন পর্তুগালের নতুন কোচ মার্তিনেজ। 

কাতার বিশ্বকাপে নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোর বিরুদ্ধে একাদশের বাইরে ছিলেন সি আর সেভেন। আটত্রিশের ক্রিশ্চিয়ানোকে কি আর পর্তুগালের জাতীয় দলে ভাবা হবে? এমন প্রশ্ন উঠেছিল বিশ্বকাপ পরবর্তী সময়েও। তবে উত্তরটা হয়ত বিশ্বজুড়ে থাকা অগনিত রোনাল্ডো সমর্থকদের মুখে হাসি ফোটাবে। ইউরোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে রোনাল্ডোকে নিয়েই দল ভাবছেন মার্তিনেজ। এমনকী আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিককে দলের বাইরে রাখা নিয়ে যা খবর সবই যে গুজব তা নিশ্চিত করে দিলেন বেলজিয়ামের প্রাক্তন কোচ। মার্তিনেজ বলছেন, ''জাতীয় দলে খেলার সময় ইউরোপের বাইরে কোনও ক্লাবে খেলা অনেক সময় উপকার হয়। একজন খেলোয়াড় হিসেবে ক্রিশ্চিয়ানোর ব্যক্তিগত গুণমান, অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা ও। আন্তর্জাতিক মঞ্চে ১৯৮ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওর।''

উল্লেখ্য, পর্তুগালের জার্সিতে ১৯৮ ম্য়াচে এখনও পর্যন্ত ১২২ গোল করেছেন রোনাল্ডো। জাতীয় দলের নেতৃত্বভার সামলাচ্ছেন ১৫ বছর ধরে। ২০১৬ সালে অধিনায়ক হিসেবে ইউরো কাপ জিতেছেন। মার্তিনেজ জানিয়েছেন যে রোনাল্ডোর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণমান তাঁর দলগঠনে ও দলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পেপেকেও দলে চাইছেন মার্তনেজ। তিনি বলেন, ''ক্রিশ্চিয়ানো ছাড়াও পেপের মত ফুটবলারও এই দলের সম্পদ। আমি চাই তরুণ ফুটবলারদের সঙ্গে ওদের অগাধ অভিজ্ঞতা ওরা ভাগ করে নিক।''

এই মুহূর্তে ক্লাব ফুটবলের সৌদির আল নাসেরের হয়ে খেলেন রোনাল্ডো। সেই ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন এখনও পর্যন্ত। মধ্যপ্রাচ্য়ের ক্লাব ও পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও নিতে হচ্ছে সি আর সেভেনকে। জাতীয় দলের জার্সিতে শেষ ২ ম্যাচে ৪ গোল করেছেন এই কিংবদন্তি। কেরিয়ারের একদম সায়াহ্নে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো। এই পর্যায়ে এসে ২০২৪ সালে জার্মানিতে আয়োজিত ইউরো কাপকেই নিজের ফেয়ারওয়েল টুর্নামেন্ট হিসেবে দেখতে চাইবেন পর্তুগিজ সম্রাট। আর সেই লক্ষ্যেই ইউরোর বাছাই পর্বের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে মুখোমুখি হবে রোনাল্ডো ও তার পর্তুগাল দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget