এক্সপ্লোর

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল খেতাব জয় চেন্নাই সুপার কিংসের

মুম্বই: একেই বলে প্রত্যাবর্তন। বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার ফলে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসন। দু ূবছর পর ফিরেই আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন মেন ইন ইয়েলো। আবারও জয়ের শিরোপা উঠল ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনির মাথায়। এই নিয়ে তিনবার!

এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে দেয় চেন্নাই। ফলে বাড়তি আত্মবিশ্বাসী হয়েই ফাইনালে খেলতে নামে ধোনির দল। অন্যদিকে, হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের দাবি করেছিলেন, ফাইনালে অন্য লড়াই। দু’দল সমান জায়গা থেকে এই ম্যাচ খেলতে নামছে। জানিয়ে রাখেন, এই ম্যাচেও তাঁর তুরুপের তাস হতে চলেছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসামান্য পারফরম্যান্স দেখানো রশিদ খান।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল খেতাব জয় চেন্নাই সুপার কিংসের

কিন্তু, ওয়াটসন এদিন বিপক্ষের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেন।  রবিবাসরীয় ওয়াংখেড়েতে চেন্নাইকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেন ওপেনার শেন ওয়াটসন। এদিন, বিস্ফোরক মেজাজে ছিলেন ওয়াটসন। হায়দরাবাদের কোনও বোলারকে তিনি রেয়াত করেননি।  কার্যত একার হাতেই তিনি ম্যাচ পকেটে পুরে নেন। ৫৭ বলে ১১৭ রান করে অপরাজিত থাকেন এই অসি তারকা। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ৮টি বিশাল ছক্কায়।  সুরেশ রায়নার (২৪ বলে ৩২) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৫ রান যোগ করেন ওয়াটসন।  রায়না আউট হওয়ার পর বাকি কাজটা অম্বাতি রায়াডুকে নিয়ে সম্পন্ন করেন ওয়াটসন। মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধোনি-বাহিনী।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল খেতাব জয় চেন্নাই সুপার কিংসের

এর আগে, রবিবার ফাইনালে সিএসকে-র বিরুদ্ধে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। দলের পক্ষে ভাল রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৬ বলে ৪৭)। পরের দিকে ইউসুফ পাঠান (২৫ বলে ৪৫) এবং কার্লোস ব্রেথওয়েটের (১১ বলে ২১) ঝোড়ো ইনিংসের দৌলতে ওই রান তোলে এসআরএইচ।  চেন্নাইয়ের পাঁচ বোলার একটি করে উইকেট দখল করেছে।

ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির দলে একটি বদল হয়। হরভজন সিংহের বদলে দলে আসেন কর্ণ শর্মা। অন্যদিকে, হায়দরাবাদ দলে দু’টি বদল হয়। খলিল আহমেদের বদলে দলে আসেন সন্দীপ শর্মা এবং চোট পাওয়া ঋদ্ধিমান সাহার বদলে খেলেন বাংলারই অপর এক উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী।

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল খেতাব জয় চেন্নাই সুপার কিংসের ছবি সৌজন্যে ট্যুইটার

সেরা শিরোনাম

Sachin Or Kohli: সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
সচিনের চেয়েও বড় কোহলি! পরিসংখ্যান দিয়ে দাবি প্রাক্তন ক্রিকেটারের, বিতর্ক বাঁধল বলে...
Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget