এক্সপ্লোর

করোনা আক্রান্ত আরও এক ক্রিকেটার, চেন্নাই সুপার কিংস শিবিরে ফের ধাক্কা

চেন্নাই সুপার কিংসের এতজন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবরে আইপিএল-এর অন্য দলগুলিও চিন্তায় পড়ে গিয়েছে।

দুবাই: সুরেশ রায়না সরে যাওয়ার পর চেন্নাই সুপার কিংস শিবিরে ফের ধাক্কা। এবার করোনা আক্রান্ত হলেন আরও এক ক্রিকেটার। নাম জানা যায়নি এই ক্রিকেটারের, তবে তিনি ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান বলে জানা গিয়েছে। ভারতীয় এ দলের হয়েও খেলেছেন এই ব্যাটসম্যান। তিনি রঞ্জি ট্রফিতেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। গতকালই জানা যায় চেন্নাই সুপার কিংসের একজন ফাস্ট বোলার এবং ১১ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এরপর দেশে ফিরে এসেছেন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। এবার আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। ফলে আইপিএল শুরু হওয়ার আগেই প্রবল চাপে পড়ে গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। চেন্নাই সুপার কিংসের এতজন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবরে আইপিএল-এর অন্য দলগুলিও চিন্তায় পড়ে গিয়েছে। বিসিসিআই-এর কাছেও বিষয়টি উদ্বেগের। দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়িয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এ বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, ‘একটি ফ্র্যাঞ্চাইজিরই ১৩ জনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিতভাবে সবার কাছে উদ্বেগের। সবচেয়ে বড় বিষয় হল, এবার বিদেশি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন। কারণ, তাঁরা এইসব বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আমাদের।’ রায়না কী কারণে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না, সেটা এখনও স্পষ্ট নয়। তাঁর পরিবর্ত হিসেবে কাউকে নেওয়া হবে কি না, সেটাও এখনও জানা যায়নি। তবে চেন্নাই সুপার কিংস সূত্রে খবর, এখন পরিবারের পাশে রায়নার থাকা দরকার। এ বিষয়ে এক আধিকারিক বলেছেন, ‘সুরেশের খেলতে না পারা সিএসকে-র কাছে বড় ধাক্কা। ও আইপিএল-এর অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু কোনও ক্রিকেটার যদি খেলার বিষয়ে ১০০ শতাংশ রাজি না থাকে, অন্য কোনও বিষয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে যে কোনও দলই তাঁর সেই মনোভাবের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সিএসকে-ও ব্যতিক্রম নয়।’ কিছুদিন আগেই ধোনি ও রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আইপিএল-এ তাঁদের একসঙ্গেই খেলার কথা ছিল। কিন্তু রায়নার পারিবারিক সমস্যার কারণে সেটা হচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget