এক্সপ্লোর

কেদারকে দিয়ে বোলিংয়ের সিদ্ধান্তটা ছিল আমার ও ধোনির: কোহলি

বার্মিহাম:  গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের অধিনায়ক বিরাট কোহলির একটা সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা তামিম ইকবাল ও মুশফিকর রহিমের ১২১ রানের পার্টনারশিপ ভাঙে কেদারের বলেই। ৬ ওভার হাত ঘুরিয়ে দুটি উইকেট তুলে নেন কেদার। রান খরচ করেছেন মাত্র ২২। দুই সেট ব্যাটসম্যান তামিম ও মুশফিকর শিকার হন কেদারের। চলতি টুর্নামেন্টে এর আগে কেদারের হাতে বল তুলে দেওয়া হয়নি। কিন্তু সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে দিয়ে বোলিং করালেন কোহলি। ম্যাচের পর কোহলি জানিয়েছেন, তিনি এবং মহেন্দ্র সিংহ ধোনি- দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কোহলি বলেছেন, ওই সময়টা তিনি বাংলাদেশের রানে রাশ টানতে চেয়েছিলেন। কেদারের উইকেট তো বাড়তি পাওনা। অধিনায়ক বলেছেন, সত্যি কথা বলতে কী, কেদারের উইকেট প্রাপ্তি বোনাসের মতো।  প্রথম তিন ওভারে হার্দিক (পান্ডিয়া) বেশ কিছু রান দিয়ে ফেলেছিল। তাই আমরা ওর পরিবর্তে কেদারকে বল করতে ডাকি। ওই সময় ক্রিজে একজন বাঁহাতি ব্যাটসম্যান (তামিম) ছিলেন। বাঁহাতিকে বল করলে ওভারে অন্তত দুটো-তিনটে ডট বল করার দক্ষতা রয়েছে কেদারের। কিন্তু যা হল, তাতে ম্যাচের ভোলটাই পাল্টে গেল। কোহলি বলেছেন, এই সিদ্ধান্ত গ্রহণের কৃতিত্ব তিনি একা নিতে চান না। তিনি এ ব্যাপারে এমএস (ধোনি)-র সঙ্গে আলোচনা করেছিলেন। দুজনেই মনে করেছিলেন, এই মুহূর্তে কেদার বেশ কার্যকরী হয়ে উঠতে পারে। কোহলি বলেছেন, কেদার দারুন বোলিং করেছে। পুরো কৃতিত্বটাই ওর। অধিনায়কের কথায়, কেদার নেটে খুব একটা বোলিং করে না। কিন্তু ও স্মার্ট ক্রিকেটার। ব্যাটসম্যানরা কোথায় ঝামেলায় পড়তে পারে, তা ও ভালো মতোই জানে। বল করার সময় ব্যাটসম্যানের মতো চিন্তা করতে পারলে তা যে কোনও বোলারের ক্ষেত্রে বাড়তি সুবিধা।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
Argentina: জয়ের আনন্দের মাঝেই মর্মান্তিক খবর আর্জেন্তিনা শিবিরে, মেসিদের ফুটবল ফেডারেশনেও অস্বস্তি
জয়ের আনন্দের মাঝেই মর্মান্তিক খবর আর্জেন্তিনা শিবিরে, মেসিদের ফুটবল ফেডারেশনেও অস্বস্তি
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Djokovic On Kohli: কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget