এক্সপ্লোর

নাগপুরে চাহারের ইতিহাস, ৭ রান দিয়ে হ্যাটট্রিক-সহ নিলেন ৬ উইকেট, ৩০ রানে জিতে সিরিজ ভারতের

ভারতের ১৭৪ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৪৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপক চাহার

নাগপুর:  ১০ নভেম্বর দিনটি ক্রিকেটের ইতিহাসে স্মরণীয়। ১৯৪৮ সালে এই দিনেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই দিনেই ১৯৯১ সালে ইডেন গার্ডেন্সে প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। তার ঠিক ৯ বছর পর, ২০০০ সালে ঢাকায় টেস্টের আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ? ভারত। সেই ১০ নভেম্বরই নতুন ইতিহাস রচিত হল নাগপুরের জামথায়, বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে। ইতিহাস লিখলেন যিনি, সেই দীপক চাহার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৬টি টি-টোয়েন্টি আর ১টি মাত্র ওয়ান ডে। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে বিধ্বংসী হয়ে উঠলেন রাজস্থানের তরুণ পেসার। মাত্র ৭ রানের বিনিময়ে তুলে নিলেন হ্যাটট্রিক-সহ ৬ উইকেট। কেরিয়ারের সেরা বোলিং তো বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেও সেরা। দীপক ভেঙে দিলেন অজন্তা মেন্ডিসের ৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়ার রেকর্ড। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন দীপক। রবিবার তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়াল ৩.২-০-৭-৬! মূলত দীপকের দাপটে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ পকেটে ঢোকাল ভারত। রবিবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১৭৪/৫। ব্যাট হাতে দলের ভরসা হয়ে দাঁড়ালেন কে এল রাহুল ও শ্রেয়স আইয়ার। দুরন্ত ছন্দে থাকা অধিনায়ক রোহিত শর্মা ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ২ রান করে ফেরেন। অপর ওপেনার শিখর ধবনও ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১৬ বলে ১৯ রান করে ফেরেন দিল্লির বাঁহাতি তারকা। এরপরই ইনিংসের হাল ধরেন রাহুল ও শ্রেয়স। বা বলা ভাল, বাংলাদেশের বোলারদের শাসন করা শুরু করেন ব্যাট হাতে। তৃতীয় উইকেটে মাত্র ৪১ বলে ৫৯ রান যোগ করেন দুজনে মিলে। রাহুল করেন ৩৫ বলে ৫২ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। তবে শ্রেয়স ছিলেন আরও মারমুখী মেজাজে। মাত্র ৩৩ বলে ৬২ রান করেন মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। যার মধ্যে বাংলাদেশের অফস্পিনার আফিফ হোসেনের এক ওভারে পরপর তিন বলে ওভার বাউন্ডারি মারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই শ্রেয়সের প্রথম অর্ধশতরান। তবে ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্থ। ৯ বলে মাত্র ৬ রান করে ফেরেন তিনি। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে ১৩ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশ বোলারদের মধ্যে সফিউল ইসলাম ও সৌম্য সরকার ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন দীপক। যদিও মহম্মদ নঈমের লড়াকু ব্যাটিংয়ে (৪৮ বলে ৮১ রান) ভর করে বাংলাদেশ লক্ষ্যের দিকে এগোচ্ছিল। একটা সময় যখন ভারত ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছে, সেই সময়ই ফের ধাক্কা দেন দীপক। তুলে নেন মহম্মদ মিঠুনকে। বল হাতে তাঁকে যোগ্য সঙ্গত দেন শিবম দুবে। ৪ ওভারে ৩০ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে ভয়ঙ্কর হয়ে ওঠা নঈম ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের উইকেট। শেষ পর্যন্ত ১৪৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপক চাহার।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget