এক্সপ্লোর

Deepak Chahar Update: হ্যামস্ট্রিংয়ে চোট, মাঠ ছাড়লেন দীপক, শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সংশয়

Ind vs WI : আচমকাই রান আপ ধরে দৌড়তে গিয়ে থমকালেন চাহার। তাঁকে দেখা গেল ঊরু চেপে ধরে দাঁড়িয়ে পড়তে। তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন।

কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। বল হাতে তখন আগুন ঝরাচ্ছেন দীপক চাহার (Deepak Chahar)। মাত্র ১১ বলেই তুলে নিয়েছেন দুই উইকেট। আচমকাই রান আপ ধরে দৌড়তে গিয়ে থমকালেন চাহার। তাঁকে দেখা গেল ঊরু চেপে ধরে দাঁড়িয়ে পড়তে। তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। ফিজিও এসে শুশ্রূষা করেও তাঁকে বল করার মতো অবস্থায় নিয়ে যেতে পারলেন না। মাঠ ছাড়লেন মিডিয়াম পেসার। তাঁর পরিবর্তে ওভার শেষ করলেন বেঙ্কটেশ আইয়ার।

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার দিনই উদ্বেগ তৈরি করল চাহারের চোট। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়েও তৈরি হল সংশয়।

সিরিজ জয় আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। রবিবাসরীয় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজকে।

রবিবার প্রথমে ব্যাট করে বারত তুলেছিল ১৮৪/৫। জবাবে ১৬৭/৯ স্কোরে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে দুরন্ত ছন্দে হর্ষল পটেল। ৪ ওভারে ২২ রান দিয়ে নিলেন ৩ উইকেট। দুটি করে উইকেট দীপক চাহার, বেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুরের।

ইডেনের (Eden Gardens) বাইশ গজ তিনি চেনেন হাতের তালুর মতো। এক সময় ভরা ইডেনে চার-ছক্কার ফোয়ারা ছোটাতেন। তাঁর ব্যাটের তাণ্ডব দেখে ইডেনের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির রেলিং বেয়ে উঠে হাততালি দিতেন শাহরুখ 'কিং' খান।

সেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রবিবার জ্বলে উঠলেন ইডেনেই। কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে এক সময় আইপিএলে (IPL) ঝোড়ো ইনিংস খেলা ক্রিকেটার ৩১ বলে করলেন ৬৫ রান। মারলেন ১ চার ও ৭ ছক্কা। তাঁর ব্যাটে চার-ছক্কার রোশনাইয়ে রাতের ইডেনে যেন ঠিকরে বেরোল আলো। সূর্যকে যোগ্য সঙ্গত করলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। যিনি বর্তমান কেকেআর দলের অন্যতম সম্পদ। ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত রইলেন । পঞ্চম উইকেটে ৩৭ বলে ৯১ রান যোগ করলেন তাঁরা। ইডেনে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৪/৫ । জবাবে ১৬৭/৯ স্কোরে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget