এক্সপ্লোর

IND vs ZIM: দলের সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবোয়ে সফরে অনন্য বিশ্বরেকর্ডেরও মালিক হুডা

Deepak Hooda Record: আর এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দীপক হুডা (Deepak Hooda)। গতকাল ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই যিনি নিজেও ব্যক্তিগত এক বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন। 

হারারে: জিম্বাবোয়ে সফরে গতকাল দ্বিতীয় ওয়ান ডে (One Day) ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজেও জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Tean)। কে এল রাহুলের (K L Rahul) নেতৃত্বে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। আর এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দীপক হুডা (Deepak Hooda)। গতকাল ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই যিনি নিজেও ব্যক্তিগত এক বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন। 

কোন বিশ্বরেকর্ড গড়েছেন হুডা?

জাতীয় দলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারতে হয়নি হুডাকে। ভারতের জার্সিতে টানা ১৬ ম্যাচে খেলেছেন হুডা, আর এই ১৬টি ম্যাচেই ভারত জয় ছিনিয়ে নিয়েছে। গত ফ্রেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কর্ণাটকের এই ক্রিকেটারের। আর এরপর থেকে মোট ৭টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

২৭ বছরের হুডা আন্তর্জাতিক ক্রিকেটে রোমানিয়ার স্ট্যাভিক নাদিগোটলার রেকর্ড ভেঙে দিলেন। তিনি ১৫টি ম্যাচে টানা জয় পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে। এছাড়াও প্রোটিয়া তারকা ডেভিড মিলার অভিষেকের পর টানা ১৩ ম্যাচে জয় পেয়েছিলেন।

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও জয় ভারতের

সিরিজের প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। আগের ম্যাচের মতোই ভারতীয় বোলাররা প্রথম ইনিংসে দাপট দেখাল। মাত্র ১৬১ রানে গুটিয়ে দিল জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংস।

গত ম্য়াচে ব্যাট করার সুযোগই পাননি, তাই এদিন ম্যাচ প্র্যাক্টিসের জন্য গিলের বদলে ওপেন করতে নামেন দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। তবে চোট আঘাত সারিয়ে দীর্ঘ সময় পরে রাহুলের কামব্যাকটা ব্যাট হাতে খুব মধুর হল না। মাত্র এক রানে এলবিডব্লু হন তিনি। গত ম্যাচের দুই হিরো শিখর ও গিল, উভয়েই শুরুটা ভাল করেছিলেন বটে। তবে দুইজনেই ৩৩ রানে সাজঘরে ফেরেন। ঈশান কিষাণও ব্যর্থ। তিনি ছয় রান করেন। মাঝে পরপর উইকেট হারিয়ে ক্ষণিকের জন্য ভারত একটু চাপে পড়েছিল বটে, তবে দীপক হুডা ও সঞ্জু স্যামসন ইনিংস সামলে নেন। হুডা অবশ্য ২৫ রানে আউট হয়ে যান। তবে স্যামসন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন। তিনি ৪৩ রানে অপরাজিত থাকেন। ১৪৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।

 

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
Mohd Hafizuddin Roslin: ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget