এক্সপ্লোর

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে ধোনির পর এবার সামির পাশে কপিলও: 'এতদিন চুপ ছিলেন কেন হাসিন?'

নয়াদিল্লি : ফাস্ট বোলার মহম্মদ সামিরর বিরুদ্ধে তাঁ স্ত্রী হাসিন জাহানের অভিযোগ নিয়ে আগেই মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার কপিল দেবও সামির বিরুদ্ধে তোলা হাসিনের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সম্পর্কে নিজের মতামত জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী বোলার কপিল দেব। তিনি বলেছেন, এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। কপিল বলেছেন ,' সামির স্ত্রী ম্যাচ ফিক্সিংয়ের যে অভিযোগ করেছেন তা আমি বিশ্বাস করতে নারাজ। যদি ম্যাচ ফিক্সিং সম্পর্কে তিনি জানতেন, তাহলে তা আগেই জানালেন না কেন?যখন সম্পর্ক ভালো ছিল, তখনই কেন তিনি তা জা নালেন না? সেই সময় কেন নীরব ছিলেন তিনি? এসব অভিযোগের তদন্ত করছে তদন্তকারী দল। ওই দলকে তাদের কাজ করতে দেওয়া হোক। যদি এ ধরনের কোনও কাজ সামি করেন, তাহলে তা একেবারেই মেনে নেওয়া যায় না এবং লজ্জাজনক'। একইসঙ্গে কপিল বলেছেন, 'সামি পরিশ্রমী ক্রিকেটার। এটা ঠিক যে, ব্যক্তিগত সম্পর্কে এখন সমস্যা দেখা দিয়েছে। কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত তাঁর স্ত্রী যে অভিযোগ করেছেন তা কদর্য ও বিরক্তিকর'। উল্লেখ্য, এর আগে ধোনি বলেছিলেন, সামি কখনওই দেশের বিরুদ্ধে যেতে পারেন না। তিনি বলেছিলেন, 'আমি যতদূর জানি, সামি খুব ভালো মানুষ। সে দেশ ও স্ত্রীকে ঠকাতে পারে না। বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত। এ ব্যাপারে মন্তব্য করা সমীচীন নয়'। উল্লেখ্য, গত সপ্তাহে সামির স্ত্রী হাসিন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ আনেন। একাধিক মহিলার সঙ্গে সামির বিবাহবহির্ভূত সম্পর্কের পাশাপাশি তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা অভিযোগও করেন হাসিন। হোয়াটস্যাপে সামির কথোপকথনের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে তিনি এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন হাসিন। হাসিন আরও অভিযোগ করেন, ইংল্যান্ডের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের মাধ্যমে আলিশবা নামে এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নিয়ে 'দেশকে ঠকিয়েছেন' সামি। সামি তাঁর বিরুদ্ধে তোলা স্ত্রীর ম্যাচ-ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, হাসিনের মানসিক স্থিতিশীলতা নেই।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget