এক্সপ্লোর

কোহালির ক্রিকেটের দিনে ফুটবলের এমএস সেভেন

রাঁচি: তাঁর পায়ে বল পড়লে গ্যালারি থেকে যে চিৎকার উঠছে, শুনে মনে হবে বল পায়ে বুঝি মেসি বা রোনাল্ডো ছুটছেন। না, তাঁর নাম লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নয়। যদিও খেলাধুলোর দুনিয়ায় তিনিও সমান বিখ্যাত। ফুটবল নন, তিনি ক্রিকেটের সুপারস্টার। আর সেই মহেন্দ্র সিংহ ধোনি যে ফুটবলটা এ দিন দেখালেন, শেষ মিনিটে যে দুর্দান্ত গোল করলেন, তাতে অনেক ফুটবল ভক্তকেই আফসোস করতে শোনা গেল— ইস, ধোনি যদি ফুটবল খেলতেন! তা হলে আমাদের টিমটার হয়তো এই অবস্থা হত না! বিরাট কোহালি যখন সাবাইনা পার্কে টস করতে নামছেন, তার কয়েক ঘণ্টা আগে চুটিয়ে ফুটবল খেলতে দেখা গেল ভারতের ওয়ান ডে অধিনায়ককে। রাঁচি থেকে কিছুটা দূরে, সিল্লি নামের ছোট্ট, পাহাড় ঘেরা এক গ্রামে। মেঘলা বিকেলে সাত নম্বর জার্সি পরে অভিনব এই ফুটবল ম্যাচ খেলতে নামার আগে ধোনি বলে দিলেন, ‘‘আগের মতো আজও ফুটবল খেলাটা উপভোগ করি।’’ স্কুল জীবনে গোলকিপার ছিলেন ধোনি। এ দিন অবশ্য খেললেন লেফট উইং হিসেবে। ৭৫ মিনিটের ম্যাচের প্রথম থেকে শেষ মাঠে ছিলেন তিনি। সিল্লি স্পোর্টস ফুটবল অ্যাকাডেমি বনাম টোপ্পো ব্রাদার্স রাঁচি এই ম্যাচে ধোনির টিমে খেললেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো। যিনি ধোনির ঘনিষ্ঠ বন্ধুও। এবং যাঁর সঙ্গে মাঠে ধোনির বোঝাপড়া মনে পড়িয়ে দিচ্ছিল নন-স্ট্রাইকারদের সঙ্গে তাঁর মসৃণ সিঙ্গলস নেওয়া। তাঁর ড্রিবলিং, পাসিং শটে মুগ্ধ দর্শকরা। কয়েক বার বেশ কড়া ট্যাকলও সামলাতে হয়েছে ধোনিকে। শেষ পর্যন্ত ধোনির দল জিতল ৫-২ গোলে। যার মধ্যে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকল ধোনির গোল। সুদেশের বাড়ানো বল ধরে পেনাল্টি বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে গোলে ঠেলে দেন ধোনি। বিপক্ষ টিমের সদস্যরা পরে বলছিলেন, ধোনিকে তাঁদের কেউই রেয়াত করেননি। তবে ম্যাচ শেষে বিশ্বকাপ জয়ী অধিনায়কের এক ভক্ত যা বললেন, সেটা বোধহয় আরও বেশি আকর্ষণীয়। আশিস মাহাতো নামক ওই ভক্তের সরস মন্তব্য, ‘‘এই মাঠে ধোনির ফুটবল দেখতে যা ভিড় হল, এত ভিড় তো কোহালিদের দেখতে ওয়েস্ট ইন্ডিজেও হয়নি!’’  

সেরা শিরোনাম

Indian Cricket: আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?
আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?
Messi Farewell Match: নীল-সাদা জার্সিতে বিদায়ের রাতেও উজ্জ্বল মেসি, গোল করে ও করিয়ে আর্জেন্তিনার জয়ের নায়ক
নীল-সাদা জার্সিতে বিদায়ের রাতেও উজ্জ্বল মেসি, গোল করে ও করিয়ে আর্জেন্তিনার জয়ের নায়ক
Sourav Ganguly: আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
IND vs NZ: নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত
নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget