এক্সপ্লোর

বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত ছিল ধোনির, বলছেন শোয়েব

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পরে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে।

নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপের পরেই অবসর নেওয়া উচিত ছিল মহেন্দ্র সিংহ ধোনির। এমনই মনে করেন শোয়েব আখতার। সিদ্ধান্ত নিতে এত দেরি কেন করছেন ধোনি, তা বুঝে উঠতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন পেসার। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের পরে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ধোনিকে। তাঁর ভবিষ্যৎ নিয়ে চলেছে জল্পনা। এ বারের আইপিএল তাঁর ক্রিকেট মাঠে ফেরার মঞ্চ ছিল। কিন্তু করোনা ভাইরাসের দাপটে আইপিএল-ই অনিশ্চিত। অনেকেই মনে করছেন, ধোনির ফেরাটা আরও কঠিন হয়ে গেল। শোয়েব বলেছেন, ‘‘ধোনি সব সময় ওর সেরাটা দিয়েছে। মাথা উঁচু করে ওর ক্রিকেট ছাড়া উচিত। আমি জানি না, ও কেন এতদিন টেনে নিয়ে গেল। বিশ্বকাপের পরেই তো ধোনি অবসর নিতে পারত।’’ ধোনির জায়গায় তিনি নিজে থাকলে অনেক আগেই অবসর নিয়ে ফেলতেন বলে জানিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলেছেন, ‘‘ওর জায়গায় যদি আমি থাকতাম, তা হলে অনেক আগেই বুট জোড়া তুলে রাখতাম। আমি হয়তো আরও তিন-চার বছর ওয়ান ডে বা টি-টোয়েন্টি খেলতে পারতাম। কিন্তু একশো শতাংশ দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাই নিজের কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইনি।’’ শোয়েব যোগ করেছেন, ‘‘ধোনিকে ভালভাবে বিদায় জানানো উচিত। দেশকে বিশ্বকাপ জিতিয়েছে ও। ভারতের হয়ে অবিশ্বাস্য কিছু ম্যাচ খেলেছে। কী করতে হবে এখন, তা হয়তো বুঝে উঠতে পারছে না। বিশ্বকাপের সেমিফাইনালে ধোনি যখন ম্যাচ শেষ করতে পারল না, তখনই অবসর নেওয়া উচিত ছিল।’’

সেরা শিরোনাম

Rahul Dravid: বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
বিমানে আচমকা দেখা 'ইন্দরনগরের গুণ্ডা'র সঙ্গে, এরপর? ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট

ভিডিও

Durga Puja 2026 : নিউটাউন সঞ্জীভা আবাসনের পুজোয় থিম 'মায়ের আঁচলে বিশ্বশান্তি' | ABP Ananda
Durga Puja 2026 : মধ্য হাওড়ার ষষ্ঠীতলায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার ৩০০ বছরে পা দিল | ABP
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda
Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget