এক্সপ্লোর

ধোনির অন্তত আরও এক, দু বছর খেলা উচিত: লাসিথ মালিঙ্গা

ধোনির আরও এক, দু বছর ক্রিকেট চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করলেন শ্রীলঙ্কার স্পিডস্টার লাসিথ মালিঙ্গা।

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ কী? আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? না তার আগেই অবসর ঘোষণা করে ব্যাট-প্যাড, গ্লাভস তুলে রাখবেন?  সদ্য সমাপ্ত বিশ্বকাপে যেভাবে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে, তারপর অনেকেই ধোনির পরিবর্ত হিসেবে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। অনেকে আবার বোর্ডকে পরামর্শ দিয়েছেন এই বিষয়ে ধোনির সঙ্গেই কথা বলতে।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলছেন না মাহি। ক্রিকেটের বদলে আগামী কয়েকটা দিন ভারতীয় সেনায় কাটাবেন বলেই ঠিক করেছেন তিনি। এই আবহেই এবার ধোনির আরও এক, দু বছর ক্রিকেট চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করলেন শ্রীলঙ্কার স্পিডস্টার লাসিথ মালিঙ্গা। তাঁর বক্তব্য, ধোনি আরও বছর দুই ক্রিকেট খেললে উপকৃত হবেন দলের তরুণ ক্রিকেটাররা। এএনআই-কে তিনি জানিয়েছেন, “আমার মনে হয় ধোনির আরও এক, দু বছর খেলা উচিত। শেষ এক দশকে তিনিই বিশ্বের শ্রেষ্ঠ ফিনিশার। আমার মনে হয়ে ভবিষ্যতেও কেউ ওকে ছাপিয়ে যেতে পারবে। অতীতে ধোনি তাঁর অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহায্য করেছে। সে কারণে ভারতীয় দল অনেক সাফল্যও পেয়েছে। এই দল যে কোনও প্রতিযোগিতায় যে কোনও দলকেই হারাতে পারবে।”

একই সঙ্গে বিরাট কোহলির নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। তাঁর মতে, দলে এতো পারফর্মার থাকায় কোহলিকে বিশেষ কিছু করতে হয় না। মালিঙ্গা বলছেন, “ওদের (ভারত) অনেক ভাল ভাল ক্রিকেটার রয়েছে, যারা আইপিএল-ও নিজের প্রতিভা দেখিয়েছে। ওরা জানে, দলে তাঁদের ভূমিকা কী, বিরাটকে বিশেষ কিছু করতে হয় না।”

তাঁর ভবিষ্যৎ নিয়ে মালিঙ্গাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বোর্ড কী চাইছে, সেটা জেনেই আগামীর সিদ্ধান্ত নেবেন তিনি।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget