এক্সপ্লোর

Diego Maradona: মারাদোনার বিশ্বকাপ ফাইনালের জার্সি ফেরালেন জার্মানির কিংবদন্তি ফুটবলার

Argentina Football: ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মারাদোনার থেকে জার্সি নিয়েছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সেই জার্সিই ফিরিয়ে দিলেন তিনি।

বুয়েনস আইরেস: কিংবদন্তির বিখ্যাত জার্সি ফেরালেন আর এক কিংবদন্তি!

১৯৮৬ সালের বিশ্বকাপ আর্জেন্তিনাকে কার্যত একার দক্ষতায় জিতিয়েছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা (Diego Maradona)। ১৯৮৬-র বিশ্বকাপ ফাইনাল। পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা (Argentina)। ম্যাচের বিরতিতে সৌহার্দের চিত্রও দেখা গিয়েছিল। মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন পশ্চিম জার্মানির লোথার ম্যাথাউস (Lothar Matthäus)। মেক্সিকোয় হওয়া সেই বিশ্বকাপ ফাইনালে ৩-২ গোলে জেতে আর্জেন্টিনা।

কিংবদন্তি মারাদোনা বেশ কয়েকদিন হল মারা গিয়েছেন। এবার সেই ৮৬'র বিশ্বকাপ ফাইনালে তাঁর থেকে পাওয়া জার্সি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মারাদোনার থেকে জার্সি নিয়েছিলেন লোথার ম্যাথাউস। বৃহস্পতিবার সেই জার্সিই ফিরিয়ে দিলেন তিনি।

মারাদোনার বিশ্বকাপ জয়ের সেই অমূল্য জার্সি ফেরত এল আর্জেন্তিনাতে। মাদ্রিদে বৃহস্পতিবার আর্জেন্তিনার দূতাবাসে উপস্থিত হন লোথার। সেখানে উপস্থিত থেকে কিংবদন্তির বিশ্বকাপ জয়ের জার্সি ফেরান জার্মানির প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাদ্রিদে নতুন ফুটবল সংগ্রহশালায় এই জার্সিটি রাখা হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Diego Maradona (@maradona)

ফুটবল জীবনে খেলার প্রতি অবদানের জন্য আর্জেন্তিনার দূতাবাসের তরফে ম্যাথাউসকে একটি স্মারক দেওয়া হয়েছে। পশ্চিম জার্মানির বিরুদ্ধে সেই ম্যাচে দুই অর্ধে দু’টি জার্সি পরে খেলেছিলেন মারাদোনা। তার কারণ বিরতির সময় ম্যাথাউসের সঙ্গে জার্সি বদল করেন তিনি। তারপর থেকে সেই অমূল্য সম্পদটি ছিল জার্মান ফুটবলারের কাছে। এত বছর পরে তা ফেরত পেল আর্জেন্তিনা।

ম্যাথাউস বলেছেন, 'মারাদোনার বিরুদ্ধে খেলা ছিল বিরাট সম্মানের। ফুটবলার এবং মানুষ হিসাবে সারাজীবন আমার কাছে গুরুত্বপূর্ণ একজন হয়ে থেকে যাবে ও । সারাজীবন আমাদের হৃদয়ে থাকবে।'

১৯৮৬ ফাইনালের ঠিক চার বছর বাদে ১৯৯০'র ফাইনালেও পশ্চিম জার্মানির বিরুদ্ধে খেলেছিল আর্জেন্তিনা। ঘটনাচক্রে সেদিনও মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ম্যাথাউস। তিনি জানিয়েছেন, সেই জার্সি জার্মানির একটি সংগ্রহশালায় রাখা রয়েছে। সেবার যদিও আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাথাউসের পশ্চিম জার্মানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget