এক্সপ্লোর

প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে কোয়ালিফাই করলেন দীপা কর্মকার

রিও ডি জেনেইরো: ভারতীয় কন্যার ইতিহাস৷ বিশ্ব-জিমন্যাস্টিক্স মানচিত্রে ফের উজ্জ্বল ভারতের নাম, দীপা কর্মকারের হাত ধরে৷ প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নিলেন ত্রিপুরার মেয়ে৷ রিওতে এদিন যোগ্যতা নির্নায়ক ইভেন্টে দুর্ধর্ষ পারফর্ম করেন তিনি৷ দীপার মোট সংগ্রহ ৫২.৬৯৮ পয়েন্ট৷ প্রথম ভল্টে ১৫.০৬৬ পয়েন্ট করে শীর্ষে চলে আসেন দীপা৷ কিন্তু আনইভেন বার রাউন্ডেই পারফরমেন্সের অবনতি ঘটে৷ মাত্র ১১.৭০০ পয়েন্ট পেয়ে ১৩ নম্বরে নেমে আসেন তিনি৷ শেষ পর্যন্ত, ব্যালান্সিং বিমে ১৩.৩৬৬ পয়েন্ট ও ফ্লোর এক্সারসাইজে ১২.৫৬৬ পয়েন্টের নিরিখে রিওর দৌড়ে ঢুকে পড়েন দীপা৷ অনন্য কীর্তি৷ উচ্ছ্বসিত ক্রীড়ামহল৷ দীপাকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী৷ প্রসংশায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকরও৷ সচিনের ট্যুইট, ‘দীপা তুমি ইতিহাস গড়েছ৷ রিও অলিম্পিকের ছাড়পত্র আদায় করে অনন্য নজির গড়েছ৷ তুমি নতুন প্রজন্মের প্রেরণা৷ শুভেচ্ছা রইল৷’ এর আগে ১১ জন ভারতীয় পুরুষ জিমন্যাস্ট অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন৷ কোনও মহিলা জিমন্যাস্টের অলিম্পিকে যোগদান এই প্রথম৷ দীর্ঘ ৫২ বছর পর ফের এই ইভেন্টে অংশ নেবেন কোনও ভারতীয় জিমন্যাস্ট৷

সেরা শিরোনাম

India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
IND vs ENG: অভিষেক ম্যাচে ব্যর্থ বৈভব, অর্ধশতরান মাঠে ফেলে এলেন ঈশান, ভারত বোর্ডে তুলল ১৯০
অভিষেক ম্যাচে ব্যর্থ বৈভব, অর্ধশতরান মাঠে ফেলে এলেন ঈশান, ভারত বোর্ডে তুলল ১৯০
Vozinha On Messi: 'তোমাকে নিয়ে তোমার দেশ গর্ব করবে', ভোজিনহাকে বললেন মেসি, 'তুমিই শ্রেষ্ঠ,' কৃতজ্ঞ গোলকিপার
'তোমাকে নিয়ে তোমার দেশ গর্ব করবে', ভোজিনহাকে বললেন মেসি, 'তুমিই শ্রেষ্ঠ,' কৃতজ্ঞ গোলকিপার
Bengal Cricket: 'TMC সরকারের সুবিধাভোগী', মুখ্যমন্ত্রীকে চিঠি, 'ভোটে লড়েননি কেন?' পাল্টা প্রশ্ন অভিষেকের
'TMC সরকারের সুবিধাভোগী', মুখ্যমন্ত্রীকে চিঠি, 'ভোটে লড়েননি কেন?' পাল্টা প্রশ্ন অভিষেকের

ভিডিও

Mamata Banerjee:
Chandrima Bhattacharya: 'বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন ফেরার প্রশ্ন নেই', বললেন চন্দ্রিমা ভট্টাচার্য
Chandrima Bhattacharya:
TMC News:
Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝুন না কাদের নিয়ে ঘর করেছেন এতদিন ধরে', কটাক্ষ কৌস্তভের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget