এক্সপ্লোর

পদক জিততে না পারার জন্য দুঃখিত, বললেন দীপা, তোমার জন্য গর্বিত, বলছে সারা দেশ

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাঁর জন্য রাত জেগেছিল ভারতবাসী। রিও অলিম্পিক্সে একটা পদক তাঁর হাত ধরে আসবে, অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু অল্পের জন্য হল না। অলিম্পিক্সের জিমনাস্টিকে চতুর্থ স্থানে শেষ করলেন দীপা কর্মকার। পদক না পেলেও তাঁর পারফরম্যান্স সারা দেশকেই তৃপ্তি দিয়েছে, উদ্বেলিত করেছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়ায় ইতিহাসে ঢুকে গিয়েছেন ত্রিপুরার এই তরুণী। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের জিমনাস্টিকের ফাইনালে খেললেন তিনি। কিন্তু পদক জিততে না পারায় আক্ষেপ যাচ্ছে না দীপার। টুইটারে তিনি দুঃখপ্রকাশ করছেন। তিনি লিখেছেন, ১৩০ কোটি মানুষের কাছে আমি দুঃখিত। আমি এটা সম্ভব করতে পারলাম না। কিন্তু প্রচুর চেষ্টা করেছিলাম। সম্ভব হলে ক্ষমা করুন। পরে আরও একটি টুইট করেন দীপা। দীপার এই বার্তার পরই সোশ্যাল মিডিয়ায় আবেগের বিস্ফোরণ। দীপার পদক না পাওয়াটা কোনও ব্যর্থতা বলে মানতেই নারাজ ভারতবাসী। বরং সমস্বরে সবাই বলছেন, রিওতে দীপার পারফরম্যান্সের জন্য গর্বিত সারা দেশ। অলিম্পিকে সোনার পদক জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা বলেছেন, দীপা, তুমি আমার হিরো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে লিখেছেন, আমরা তোমার জন্য গর্বিত। তোমার ঐতিহাসিক পারফরম্যান্স পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েদের উদ্বুদ্ধ করুক। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের ট্যুইট, মাঝরাতে আমরা জিমনাস্টিকের জন্য একসঙ্গে মিলে উচ্ছ্বাস ব্যক্ত করছিলাম। যে খেলার কোনও পরিকাঠামো এ দেশে নেই সেই খেলার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এজন্য তোমাকে ধন্যবাদ। আমরা গর্বিত। শেখর কাপূর বলেছেন, এটা মেডেল জেতা বা না জেতার বিষয় নয়। এটা সমস্ত একমুখী চিন্তাভাবনা ঝেড়ে ফেলার বিষয়। তুমি দুরন্ত পারফর্ম করছ, আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। যোগেন্দ্র যাদব বলেছেন, দীপা এমন কথা বল না। আমরা তোমার জন্য গর্বিত। মিলখা সিংহও তো চতুর্থ হয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বলেছেন, আমরা তোমার জন্য গর্বিত। দুর্দান্ত কৃতিত্ব। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন , দীপা, তুমি আমাদের গর্বিত করেছ। অরবিন্দ কেজরীবালের টুইট, দীপার জন্য প্রকৃতপক্ষেই গর্বিত। সুদর্শন পট্টানায়েকের টুইট, আমরা তোমার জন্য গর্বিত। তোমাকে স্যালুট।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget