এক্সপ্লোর

সুযোগ কাজে লাগাতে না পারলে জেতা যায় না, বলছেন হতাশ বিরাট

কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টি-২০ ম্যাচে হারের পর দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের তীব্র সমালোচনা করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, ভারতের ব্যাটিং, বোলিং দুটোই খুব খারাপ হয়েছে। পাশাপাশি একাধিক ক্যাচ মিস হয়েছে। এভাবে খেললে জেতা যায় না। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯০ রান করেও, এভিন লিউইসের বিস্ফোরক শতরানে ৯ উইকেটে হেরে গিয়েছে ভারত। ম্যাচের পর বিরাট বলেছেন, ‘আমাদের ২৩০ রান করা উচিত ছিল। কিন্তু ২৫-৩০ রান কম হয়। টপ অর্ডার ভাল শুরু করার পর একজন ব্যাটসম্যানকে শেষপর্যন্ত ক্রিজে থাকতে হয়। দীনেশ (কার্তিক) ভাল ব্যাটিং করেছ। কিন্তু টি-২০ ম্যাচে একজন ব্যাটসম্যানকে ৮০-৯০ রান করতে হয়। সেটা আমরা কেউ পারিনি।’ ব্যাটিংয়ের পাশাপাশি দলের ফিল্ডিং ও বোলিং নিয়েও হতাশা প্রকাশ করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘বোলিং করতে নেমেও আমাদের শুরুটা ভাল হয়নি। ফিল্ডিংও খুব খারাপ হয়েছে। আমরা কয়েকটি ক্যাচ মিস করেছি। সুযোগ কাজে লাগাতে না পারলে জেতা যায় না।’ ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিলেও, ভারতের অধিনায়কের মতে, গত কয়েক বছর ধরে একই দল থাকার সুফল পাচ্ছেন ক্যারিবিয়ানরা। অন্যদিকে, ভারতের দল এখনও তৈরি হয়নি। ফলে অভিজ্ঞতার অভাব রয়েছে। যদিও একদিনের সিরিজে ভারত তিনটি ম্যাচ জিতেছে। হার একটিমাত্র ম্যাচে। আর একটি টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ ঠিকমতো হয় না। সবমিলিয়ে এই সফর তিনি উপভোগ করেছেন।

সেরা শিরোনাম

IND vs PAK: ছোটদের এশিয়া কাপে মেগা দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?
ছোটদের এশিয়া কাপে মেগা দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?
Premier League Exclusive: দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
দলের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত উজাড় করতে প্রস্তুত, চেলসির হয়ে খেতাব জিততে মরিয়া ফরাসি তারকা লাখোঁয়া
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
IPL News : IPL-এ এবার এই দলের জার্সি গায়ে নামবেন হার্দিক, অর্শদীপ যাচ্ছেন কোথায় ?
IPL-এ এবার এই দলের জার্সি গায়ে নামবেন হার্দিক, অর্শদীপ যাচ্ছেন কোথায় ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget