এক্সপ্লোর

'ছেলে আবার কবে বাবাকে দেখবে, জানি না', লকডাউনে মন খারাপ সানিয়ার

সানিয়া সম্প্রতি জানিয়েছেন, মালিক এখন পাকিস্তানে। তিনি ভারতে। বাড়িতে ছোট্ট ইজহান। তাই এই পরিস্থিতি সামলানো বড্ড কঠিন।

হায়দরাবাদ: অনেকের মতো লকডাউনে বিষাদে টেনিস তারকা সানিয়া মীর্জা। ছোট্ট ছেলেকে নিয়ে তিনি এ দেশে। কিন্তু স্বামী শোয়েব মালিক পাকিস্তানেই। ২ বছর পর কোর্টে ফিরেছেন সানিয়া। জানুয়ারি থেকে ব্যস্ত ছিলেন পরপর ম্যাচে। আমেরিকা থেকে লকডাউনের ঠিক আগেই দেশে ফেরেন তিনি। তারপরই ঘোষিত হয় লকডাউন। সানিয়া সম্প্রতি জানিয়েছেন, মালিক এখন পাকিস্তানে। তিনি ভারতে। বাড়িতে ছোট্ট ইজহান। তাই এই পরিস্থিতি সামলানো বড্ড কঠিন। শোয়েবের সঙ্গে আছে তাঁর প্রৌঢ় মা। তাই বেশ চিন্তায় তাঁরা দুজনেই। তবে নেতিবাচক চিন্তা থেকে দূরেই থাকবেন, বললেন টেনিস তারকা। ''আপনি জানেন না নিজেকে কী করে সুরক্ষিত রাখবেন...বাড়িতে ছোট বাচ্চা, বয়স্ক মা-বাবাও আছেন। তাই এই মুহূর্তে ঠিক কাজ বা টেনিস নিয়ে ভাবছি না। '', বললেন সানিয়া। পরিযায়ী শ্রমিকদের অবস্থা দেখে ব্যথিত সানিয়া জানালেন, তিনি তাঁদের জন্য অনুদান দিয়েছেন। ''নিজেদের সুবিধেজনক অবস্থায় থেকে, ওঁদের কথা ভাবলে খারাপ লাগে।'', বললেন তিনি। খবরের কাগজে পরিযায়ী শ্রমিকদের ভিডিও দেখলে মন কাঁদে বললেন তিনি। ইতিমধ্যেই ৩.৩ কোটি টাকা দিয়ে করোনা পরিস্থিতিতে সাহায্য করেছেন তিনি। আপাতত সারা পৃথিবীতে সব টুর্নামেন্ট স্থগিত আছে। কবে আবার বিদেশ সফর শুরু হবে? চিন্তিত সানিয়া বললেন, 'যখন প্লেনে উঠব, আমার পাশের সিটে একজন বসবেন, তখনই ঝুঁকি। এরপর একটা টুর্নামেন্টে ৫০০ জন খেলতে আসবে ১০০ দেশ থেকে , তাদের কারও করোনা নেই...এটা কী সম্ভব এখন?'

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget