এক্সপ্লোর

আইসিসি পুরস্কার: বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অশ্বিন

দুবাই: রবিচন্দ্রণ অশ্বিনের মুকুটে জোড়া পালক। একইধারে বছরের সেরা ক্রিকেটার ও সেরা টেস্ট ক্রিকেটারের শিরোপা জিতলেন এই অল-রাউন্ডার।

আইসিসি বর্ষসেরা পুরস্কারে অশ্বিনের জয়জয়কার। এদিন তৃতীয় ভারতীয় হিসেবে স্যর গারফিল্ড সোবার্স ট্রফি জেতেন অফ-স্পিনার। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪) এবং সচিন তেন্ডুলকর (২০১০) এই বিশেষ পুরস্কার জিতেছিলেন। সব মিলিয়ে অশ্বিন হলেন দ্বাদশ ক্রিকেটার যিনি এই ট্রফি জিতলেন।

২০১৬ সালে দুর্ধর্ষ পারফরম্যান্সের দৌলতে এদিন আইসিসি-র বছরের সেরা ক্রিকেটার ও সেরা টেস্ট ক্রিকেটারের শিরোপা পান অশ্বিন। এক্ষেত্রে তিনি হলেন দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় যিনি একই বছর এই জোড়া স্বীকৃতি পেলেন। ২০০৪ সালে দ্রাবিড় প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

ভোটিং পিরিয়ডের সময় (অর্থাৎ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর) ৩০-বছরের অশ্বিন আটটি টেস্টে ৪৮ উইকেট নেন। একইসঙ্গে ৩৩৬ রানও করেন। পাশাপাশি, ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৭ উইকেটও তোলেন অশ্বিন। শুধু তাই নয়, ২০১৫ সাল আইসিসি .... তিনি এক নম্বর টেস্ট বোলার ছিলেন। চলতি বছরেও তিনি শীর্ষস্থান ধরে রাখেন।

সোবার্সের নামাঙ্কিত পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অশ্বিন বলেন, এই বিরল সম্মান পেয়ে আমি অভিভূত। এটা ভেবে সত্যি ভাল লাগছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পদানুসরণ করার সুযোগ পেয়েছি। একইভাবে, বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারের ক্ষেত্রেও দ্রাবিড়ের পদানুসরণ করেছেন। এটাও গর্বের বিষয়।

অশ্বিন জানান, এই জয়ের জন্য তিনি অনেকের কাছে কৃতজ্ঞ। তিনি মনে করেন, গত ২ বছর ধরেই তাঁর পারফরম্যান্স ভাল হয়েছে। তবে, এবছরটা স্পেশাল। অফ-স্পিনার জানান, তিনি এই পুরস্কার নিজের পরিবারকে উৎসর্গ করতে চান। বলেন, আমাকে নির্বাচিত করার জন্য আইসিসি এবং আমার সতীর্থদের ধন্যবাদ। আমি সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।

এদিন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিরও ভূয়সী প্রশংসা করেন অশ্বিন। বলেন, মহেন্দ্র সিংহ ধোনি অবসর (টেস্ট) নেওয়ার পর থেকে কোহলির নেতৃত্বে দলে একটা নতুন বদল এসেছে। অশ্বিনের এই জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি চিফ একজিগিউটিভ ডেভ রিচার্ডসন।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget