এক্সপ্লোর

East Bengal: প্রস্তুতি ম্যাচে ছন্দে ইস্টবেঙ্গল, জর্জ টেলিগ্রাফকে হারাল লাল হলুদ

Emami East Bengal: ৭ অক্টোবর থেকে শুরু আইএসএলের মহারণ। টুর্নামেন্টের প্রথম দিনেই গত মরসুমের ফাইনালিস্ট দল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।

কলকাতা: ডুরান্ড কাপে হতাশাজনকভাবে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তবে নিজেদের শেষ ম্যাচে মুম্বই সিটিকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষটা ভালই করেছিল লাল হলুদ শিবির। সেই জয়ের ধারা অব্যাহত রইল। জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল (East Bengal vs George Telegraph)। যদিও এটি প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, বরং বন্ধ দরজার পিছনে একটি প্রস্তুতি ম্যাচই ছিল।

জয় পেল লাল হলুদ

৭ অক্টোবর থেকে শুরু আইএসএলের মহারণ। টুর্নামেন্টের প্রথম দিনেই গত মরসুমের ফাইনালিস্ট দল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।গতবার লিগ তালিকায় সবার শেষে একেবারে ১১ নম্বরে ছিল ইস্টবেঙ্গল। এ মরসুমে সেই হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করতে আগ্রহী কলকাতা জায়ান্টরা। সেইজন্যেই দলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ইস্টবেঙ্গল। সেই প্রস্তুতি ঝালিয়ে নিতেই এদিন নিউটাউনে নবনির্মিত ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেমেছিল লাল হলুদ।

ম্যাচে ৩-০ স্কোরলাইনে সহজেই জয় পেল কনস্ট্যান্টাইনের দল। নাওরেম মহেশ সিংহের গোলে ১৫ মিনিটেই ম্যাচে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে দলের হয়ে লিড দ্বিগুণ করেন স্ট্রাইকার ভিপি সুহের। এ মরসুমেই নিজের প্রাক্তন দলে ফিরেছেন সুহের। এই গোল তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্যই করবে। সবশেষে ম্যাচের তৃতীয় তথা অন্তিম গোলটি করেন ইস্টবেঙ্গলের নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এলিয়ান্দ্র (Eliandro)। ৬২ মিনিটে গোলটি করেন ৩২ বছর বয়সি ব্রাজিলিয়ান। 

 

কলকাতা লিগ খেলবে লাল হলুদ

প্রসঙ্গত, আইএসএলের আগে অবশ্য ইস্টবেঙ্গল তারকাদের কলকাতা লিগে খেলতে দেখা যাবে। গত মরসুমে কলকাতা লিগে না খেললও এ মরসুমে ফের একবার কলকাতা লিগে অংশগ্রহণ করতে আগ্রহী লাল হলুদ। দ্রুতই লিগের সূচি ঘোষণা করা হবে। আইএসএলের আগে শেষ মুহূর্তে নিজেদের দলের পরিস্থিতি জেনে নিতে কলকাতা লিগে খেলা কনস্ট্যান্টাইনকে সাহায্যই করবে। তবে এটিকে মোহনবাগানেরও এবার কলকাতা লিগে অংশগ্রহণ করার কথা থাকলেও, তা সম্ভবত হচ্ছে না। 

আরও পড়ুন: প্রিমিয়ার লিগ ইতিহাস গড়লেন হালান্ড, সনের হ্যাটট্রিক, হারল বায়ার্ন মিউনিখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget