এক্সপ্লোর

IND vs PAK, Test Series: ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনে আগ্রহী ইংরেজ ক্রিকেট বোর্ড

IND vs PAK: ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে শেষ টেস্ট সিরিজ খেলেছিল। তার আর কোনওরকম টেস্ট ম্যাচ খেলেনি দুই দল। অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ২০১২ সালে শেষবার দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ খেলেছিল।

নয়াদিল্লি: বহুদিন ধরেই রাজনৈতিক অস্থিরতার জেরে ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বন্ধ। বর্তমানে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় বড় টুর্নামেন্টগুলিতেই কেবলমাত্র দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হয়। তবে হালে অনেক বিশষজ্ঞই নিরপেক্ষ স্থানে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করার পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ কি এবার বাস্তবায়িত হতে চলেছে?

ইংল্যান্ডে ভারত-পাকিস্তান সিরিজ?

খবর অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ আয়োজন করতে আগ্রহী। ইসিবির উপ-সভাপতি মার্টিন ডার্লো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে এই বিষয়ে কথাবার্তাও বলেছেন। বর্তমানে পাকিস্তানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড। এরই মাঝে ইসিবির তরফে পিসিবির সামনে এই প্রস্তাব রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে যতদূর যা শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) (BCCI) এমন সিরিজে অংশগ্রহণ করতে আগ্রহী নয়। এখন তো নয়ই। 

একজন সিনিয়ার বিসিসিআই আধিকারিক জানান, 'প্রথমত ইসিবি পাকিস্তান বোর্ডের সঙ্গে এই বিষয়ে প্রথমে কথা বলেছে, যেটা একটু বিস্ময়েরই। তবে যাই হোক না কেন, পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকমের দ্বিপাক্ষিক সিরিজ খেলা বা না খেলার সিদ্ধান্ত বিসিসিআই নেবে না, বরং সেটা ভারত সরকারের ওপর নির্ভরশীল। বর্তমানে এমন সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। কেবলমাত্র বড় বড় টুর্নামেন্টেই আমরা পাকিস্তানের মুখোমুখি হব।' ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সালে শেষ টেস্ট সিরিজ খেলেছিল। তারপর থেকে আর কোনওরকম টেস্ট ম্যাচ খেলেনি দুই দল। অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী ২০১২ সালে শেষবার দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ খেলেছিল। তবে যা পরিস্থিতি, তাতে আপাতত এখন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত করার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ব়্যাঙ্কিংয়েও ভারতের উন্নতি

স্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের নামে করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আইসিসি ব়্যাঙ্কিংয়েও (ICC T20I Rankings) এই জয়ের সুফল পেল টিম ইন্ডিয়া। রেটিং পয়েন্টে উন্নতি ঘটল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের।

আইসিসির টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ভারত আগে থেকেই এক নম্বরে রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে টিম ইন্ডিয়ার রেটিং বেড়ে ২৬৮ হল। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে আগেই বেশ কিছুটা এগিয়ে ছিল ভারতীয় দল। বর্তমানে টিম ইন্ডিয়া শীর্ষস্থানে নিজেদের দখল আরও মজবুত করল। ইংল্যান্ডের থেকে সাত রেটিং পয়েন্ট এগিয়ে গেল ভারতীয় দল। ইংল্যান্ডও বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজেরই চতুর্থ ম্যাচে ইংল্যান্ড তিন রানে পরাজিত হওয়ায় ভারতীয় দল রেটিং পয়েন্টে আরও এগিয়ে গেল।

ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুগ্মভাবে ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। তবে পাকিস্তান যদি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি তিন ম্যাচ জিতে যায়, তাহলে তারা ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে পর্যন্ত উঠে আসতে পারে। অবশ্য ইংল্যান্ড বাকি তিন ম্যাচের একটিও যদি জিততে পারে, তাহলেই তারা দ্বিতীয় স্থানে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হবে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে গতকাল থেকেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে।

আরও পড়ুন: কবে থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, কখন, কোথায় দেখবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget