এক্সপ্লোর

শেষ টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে, অভিষেকের সম্ভাবনা হনুমা বিহারীর

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। ফলে শেষ টেস্ট কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ড ৩-১ এগিয়ে সিরিজের দখল নিয়েছে। শেষ টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্তন হতে পারে। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি তাঁর প্রথম ৩৭ ম্যাচের প্রত্যেকটিতেই প্রথম একাদশে পরিবর্তন করেছিলেন। একমাত্র ব্যতিক্রম ৩৮ তম টেস্ট। সাউদাম্পটনে আগের ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছিলেন কোহলি। প্রথম দুটি টেস্টে হারের পর নটিংহ্যামে জিতে আশা জাগালেও সাউদাম্পটনে অবশ্য সেই পরাজয় স্বীকার করতে হয়েছে টিম কোহলিকে। সিরিজ খোয়ানোর পর দল গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোহলি। কারণ, হার্দিক পান্ড্য প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, সাউদাম্পটনে যেখানে ইংল্যান্ডের স্পিনার মইন আলি পিচের ফুট মার্ককে কাজে লাগিয়ে একের পর এক উইকেট নিয়েছেন, সেখানে রবিচন্দ্রন অশ্বিন একেবারেই সফল হতে পারেননি। এই অবস্থায় দ্য ওভালে শেষ টেস্টে নামার আগে ভারতের প্রথম একাদশে অনন্ত দুটি পরিবর্তন ঘটতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদিও ব্যাটিংয়ের টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা কম। মিডল অর্ডারে বদল হতে পারে। শেষ দুটি টেস্টের জন্য নির্বাচকরা ১৮ বছরের পৃথ্বী শ ও হনুমা বিহারীকে রেখেছিলেন। সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থ হওয়ায় মুরলী বিজয়ের জায়গায় নেওয়া হয়েছিল পৃথ্বীকে। বিহারীকে নেওয়া হয়েছিল কুলদীপ যাদবের জায়গায়। পিঠে চোটের জন্য লর্ডস টেস্টে কোহলিকে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। এ জন্যই দলে নেওয়া হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি গড় রান থাকা ব্যাটসম্যান হনুমাকে। দলের অনুশীলনে হনুমাকে আজিঙ্কা রাহানে ও কোহলির সঙ্গে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকেও হনুমাকে কিছু টিপস দিতেও দেখা গেল। এই অবস্থায় ২৪ বছরের হনুমার অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। কার জায়গায় তিনি দলে আসবেন, তা অনুশীলন দেখে কিছুটা আঁচ পাওয়া গিয়েছে। অলরাউন্ডার হার্দিক পান্ডেকে বোলিং করতে দেখা গেলেও ব্যাটিং করতে দেখা যায়নি। এর থেকে অনুমান, সিরিজের শেষ টেস্টে ড্রেসিংরুমেই বসতে হতে পারে হার্দিককে। অন্যদিকে, কোমরের চোটের কারণেই সাউদাম্পটনে অশ্বিনের বলে সে রকম কামড় দেখা যায়নি বলে অনেকেই মনে করছেন। ম্যাচের আগে বলা হয়েছিল, অশ্বিন ফিট। কিন্তু সাউদাম্পটনে তাঁকে ফিট মনে হয়নি। মইন আলি যেখানে ৯ উইকেট পেয়েছেন, সেখানে অশ্বিন মেরেকেট ৩ উইকেট পেয়েছেন। অনুশীলনে তাঁকে জগিং ও স্ট্রেচিং করতে দেখা গেল। পরে হাতে বল স্পিন করাতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা দীর্ঘক্ষণ ব্যাটিং ও বোলিং অনুশীলন করলেন। প্রথম একাদশে সুযোগ পেলে চলতি সিরিজে এটাই হবে জাদেজার প্রথম ম্যাচ। ৭ সেপ্টেম্বর থেকে শুরু টেস্টে ভারত চার বোলার নিয়ে নামতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget