এক্সপ্লোর

Fifa Womens World Cup: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণ আরও একটু বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্যাম কের নিজেই গোল করেন। বিশ্বমানের গোলে তিনি দলকে সমতা ফিরিয়েছিলেন।

সিডনি: ফুটবলের অ্য়াশেজে জয় ব্রিটিশদের। মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ইংল্য়ান্ড (England Womens Football Team)। অস্ট্রেলিয়াকে (Australia Womens Football Team) ৩-১ গোলে হারিয়ে দিল তাঁরা। এর আগে ২০১৫ ও ২০১৯ দুবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেও ফাইনালের টিকিট হাতছাড়া করতে হয়েছিল। কিন্তু অবশেষে এবার আর সেই সুযোগ হাতছাড়া করলেন না ইংল্য়ান্ডের মেয়েরা (England Womens Football Team)। ক্রমতালিকায় অজিদের থেকে অনেক এগিয়ে ইংল্যান্ড। সেই হিসেবে খাতায় কলমেও এগিয়ে ছিল ব্রিটিশ ব্রিগেডই। খেলাতেও তারই প্রতিফলন দেখা গেল। খেলার শুরুতে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। অজি শিবির বারবার আক্রমণের চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি। তার বদলে খেলার ৩৬ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে গোল করেন এলা টুনে। সতীর্থ লরেন হেম্পের থেকে পাস পেয়ে বক্সের মধ্যে জোড়ালো শট করেন টুনে। বল অস্ট্রেলিয়ার জালে বল জড়ান তিনি। এরপর প্রথমার্ধে আর কোনও গোল কোনও দলই করতে পারেনি। 

দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণ আরও একটু বাড়িয়ে দেন অস্ট্রেলিয়ার মেয়েরা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্যাম কের নিজেই গোল করেন। বিশ্বমানের গোলে তিনি দলকে সমতা ফিরিয়েছিলেন। খেলার ৬৩ মিনিটে চোখ ধাঁধানো একটা গোল। দূরপাল্লার জোরালো শটে সমতা ফেরান স্যাম কের। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফুটবলারের এটি ১০ নম্বর গোল ছিল। এরপর মুহুর্মুহু আক্রমণ করতে থাকেন ইংল্যান্ড। খেলার ৭১ মিনিটের মাথায় হেম্পের গোলের ফের এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে অ্যালিসিয়া রুসো অজিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। 

গতকাল সুইডেনকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ২টো দলই হাড্ডাহাড্ডি লড়াই করে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাকা করলেন স্পেনের মেয়েরা। ২-১ গোলে জয় ছিনিয়ে নিল স্পেন।

এদিনের ম্যাচে সুইডিস আর্মাডাকে সামলাতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজিয়েছিলেন স্পেনের কোন। অন্যদিকে সুইডেনও আক্রমণাত্মক মেজাজেই খেলার ছক কষেছিল। তারা ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিল। খেলার শুরু থেকেই ২ দল তাঁদের ডিফেন্স শক্ত রেখেছিল। যার ফলে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একদম শেষের দিকে ৮১ মিনিটের মাথায় প্রথমে গোল করে এগিয়ে যায় স্পেন। দলের হয়ে গোল করেন সালমা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন। ৮৮ মিনিটের মাথায় পাল্টা গোলে ম্যাচে সমতা ফেরায় সুইডেন। রেবেকা সুইডিশদের হয়ে সমতা ফেরান ম্যাচে। কিন্তু প্রতি আক্রমণে ফের স্পেনকে এগিয়ে দেন ওলগা কারমোনা। সুইডেন গোল করার এক মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নেয় স্পেন। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ওলগা ৮৯ মিনিটের মাথায়। এরপর সুইডেন অনেক চেষ্টা করেও আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি।

সেরা শিরোনাম

Mohammed Shami : 'সাদা জার্সিকে বিদায়', টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতের তারকা পেস বোলারের
'সাদা জার্সিকে বিদায়', টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতের তারকা পেস বোলারের
IND A vs NZ A: নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
নিউজ়িল্যান্ড পৌঁছে প্রস্তুতি শুরু, 'এ' দলের হয়ে বেসরকারি টেস্ট খেলবেন জাডেজা, বুমরার
IND vs BAN: কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
কাটতে চলেছে জট! অবশেষে বাংলাদেশে জোড়া সিরিজ় খেলতে যাবে ভারত? কবে হবে সেই সফর?
Mike Hussey: সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি
সিএসকেকে বিদায় জানিয়ে এবার অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মাইকেল হাসি

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget