এক্সপ্লোর

Denmark vs Finland Match Highlight: ফের শুরু খেলা, ডেনমার্ককে হারিয়ে দিল ফিনল্যান্ড

UEFA EURO: ১-০ গোলে জয় ফিনল্যান্ডের।

কোপেনহেগেন: ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়া ক্রিশ্চিয়ান এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর আসায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ফের শুরু হয় ইউরো কাপে গ্রুপ বি-র ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। কিন্তু মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারলেন না ডেনমার্কের ফুটবলাররা। না হলে ক্যাসপার স্মিমিচেলের মতো অভিজ্ঞ ও দক্ষ গোলকিপার কেন এভাবে গোল খাবেন? পিয়ের হোবার্গই বা কেন পেনাল্টি নষ্ট করবেন? তবে ডেনমার্কের ফুটবলাররা যতই মানসিক চাপে থাকুন না কেন, প্রথমবার ইউরো কাপ খেলতে নেমেই ফিনল্যান্ডের জয়কে কোনওভাবে খাটো করা যাবে না। দুরন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল ফিনল্যান্ড। 

ফুটবলের এত বছরের ইতিহাসে এরকম ঘটনা খুব কমই হয়েছে, যেখানে খেলা চলাকালীন একজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় এতক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হল খেলা। কোনও বড় প্রতিযোগিতায় এটাই ছিল ফিনল্যান্ডের প্রথম ম্যাচ। সেই ম্যাচ স্মরণীয় তো বটেই, ঘটনাবহুলও হয়ে থাকল। তবে ম্যাচ জিতেও সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে পারলেন না ফিনল্যান্ডের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ, এমনকী সমর্থকরাও। কারণ, সবাই তো এরিকসেনকে নিয়ে উদ্বেগে ছিলেন। সেই মানসিক ধাক্কা কাটিয়ে ওঠা সহজ নয়।

ফের যাক ম্যাচের কথায়। প্রথমার্ধের শেষদিকে সংজ্ঞা হারান এরিকসেন। সেই অবস্থায় বন্ধ হয়ে যায় ম্যাচ। ফের খেলা শুরু হওয়ার পর ডেনমার্কের আক্রমণই বেশি ছিল। কিন্তু ফিনল্যান্ডের ফুটবলাররাও ছাড়ার পাত্র ছিলেন না। তাঁরা সমানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ৫৮ মিনিটে জোরাল হেডে গোল করেন জোয়েল পহানপালো। স্কিমিচেল আরেকটু তৎপর থাকলে হয়তো এই হেড সেভ করে দিতে পারতেন না, কিন্তু দিনটা তাঁদের ছিল না। গোল হজম করার পর খেলায় সমতা ফেরানোর অনেক চেষ্টা করে ডেনমার্ক। ৭২ মিনিটে এসে যায় সুবর্ণ সুযোগ। বক্সের মধ্যে ইউসিফ পোলসেনকে অবৈধভাবে বাধা দেন ফিনল্যান্ডের পওলাস আজাউরি। পেনাল্টি পায় ডেনমার্ক। কিন্তু গোল করতে ব্যর্থ হন হোবার্গ। এরপর আর কোনও সুযোগ দেয়নি ফিনল্যান্ড। তারা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। 

সেরা শিরোনাম

Argentina Football Team: ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
২০৩০ সাল পর্যন্ত আর্জেন্তিনা কোচ হিসাবে চুক্তি বাড়িয়ে ইতিহাসের দোরগোড়ায় লিওনেল স্কালোনি
Manchester United: ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
ক্যারিককে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই পচেত্তিনোকে নতুন কোচ হিসাবে বেছে নিল ম্য়ান ইউনাইটেড
AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget