এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ফাইনালের পর আজ ফের ফকর জামানের সঙ্গে দ্বৈরথে বুমরাহ

দুবাই: গত এক বছর ধরে দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি ওপেনার ফকর জামান। সাদা কোকাবুরা বলের বিরুদ্ধে গত এক বছরে ১৯ ইনিংসে ৭২ গড়ে রান করেছেন তিনি। বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান দল। আর ফকর জামানের নাম ভারতীয় দলের সমর্থকদের মনের গভীরে চারিয়ে গিয়েছে। বিশেষ করে, গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকেই। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ভুলবেন না ভারতের বোলার জসপ্রিত বুমরাহ। ওই ম্যাচে বুমরার সেই নো-বল তো ভারত-পাক লড়াইয়ের লোককথায় পরিণত হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বুমরাহর বলে মাত্র তিন রানে আউট হয়ে গিয়েছিলেন ফকর। কিন্তু বুমরার ওই বলটি নো হওয়ায় জীবন ফিরে পেয়ে ১০৬ বলে ১১৪ রানের দাপুটে ইনিংস খেলেন ফকর। ওই ইনিংসের হাত ধরেই ভারতকে হারানোর চিত্রনাট্য তৈরি করে ফেলেছিল পাকিস্তান। ফাইনালে হারের পর ওই নো-বলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বুমরাহ। এমনকি ট্রাফিক পুলিশের সতর্কতামূলক প্রচারেও ওঠে এসেছিল ওই নো-বলের প্রসঙ্গ। বুমরাহ অবশ্য সেই অধ্যায় পিছনে ফেলে অনেকটাই এগিয়ে এসেছেন। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার এখন তিনি। এ শুধু কথার কথা নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বুমরাহর পরিসংখ্যানের দিকে চোখ বোলালেই তা মালুম হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২১ টি একদিনের ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। গড় ১৯.৮১, যা নিঃসন্দেহে সমীহ জাগানোর মতো। ইকোনমি ৪.৪২। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি লাল বলেও বুমরাহর ধারাবাহিতা নজর কেড়েছে। গতকাল এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। আজ ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচ বুমরাহ বনাম ফকরের লড়াইও বটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পুনরাবৃত্তি সেই বল বা ফলাফলে চাইবে না কোনও ভারতীয় সমর্থকই। বুমরাহর মতোই ফকরও চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজেকে মেলে ধরেছেন। গত ১৫ ম্যাচে একটি দ্বিশতরান সহ ৮৩৭ রান করেছেন তিনি। পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যের পিছনে রয়েছে তাঁর অবদান। ব্যাট হাতে ফকরের ভূমিকার কথা স্বীকার করে নিয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি বলেছেন, ফকর অনেকটাই উন্নতি করেছে। দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে ওর ব্যাট থেকে। ও মিডল অর্ডারের বড় রান করার ভিত তৈরি করে দিয়েছে। এখানেও ও ভালো খেলবে বলে আমি নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অতীত। ওই জয় ছিল স্মরণীয় এবং খেলোয়াড়দের মনে সেই জয়ের স্মৃতি উজ্জ্বল। আমরা দেখেছি, ভারতের বিরুদ্ধে ভালো খেললেই নায়কের মর্যাদা পাওয়া যায়। এটা একটা বাড়তি অনুপ্রেরণা সঞ্চার করে। অন্যদিকে, ভারতের অধিনায়ক রোহিত শর্মা ভালোমতোই জানেন, পাকিস্তান যথেষ্টই শক্তিশালী প্রতিপক্ষ। আগের দিন খেলে পরের দিনই পাকিস্তানের বিরুদ্ধে নামতে হচ্ছে ভারতকে। সীমিত বোলিং শক্তি ও নড়বড়ে মিডল অর্ডারই চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের। রোহিত বলেছেন, প্রত্যেক দলই আলাদা এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। একই জায়গায় খেলব। তবে পিচ বদলে যাবে, বিপক্ষ দলও। তাই আমাদের কৌশলও বদলাতে হবে। বোলিং পরিবর্তন, ব্যাটিং অর্ডারে রদবদল ঘটাতে হবে। ভারতীয় দলে যে বোলিং দুর্বলতা রয়েছে, তা ঢেকে দিতে পারেন বুমরাহ। আর বুমরাহ এই ম্যাচের জন্য কঠোর অনুশীলন করেছেন। দুবাইয়ে নেটে তাঁকে একটা স্ট্যাম্প রেখে নাগাড়ে ইয়র্কার অনুশীলন করতে দেখা গিয়েছে। সাধারণত, ভারত-পাক ম্যাচ মানে ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে পাক বোলারদের লড়াই। এবার কিন্তু লড়াইটা ভারতের এক বোলারের সঙ্গে এক পাক ব্যাটসম্যানেরও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget