এক্সপ্লোর

World Cup Football: ইতিহাসের সন্ধিক্ষণে কাতার, প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপে থাকছে মহিলা রেফারি

World Cup : আসন্ন কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে।

দোহা: এর আগে এমনটা কখনও হয়নি। কিন্তু এবার হতে চলেছে। বিশ্বকাপ ফুটবলের (World Cup Football) ইতিহাসে এই প্রথম। পুরুষদের ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন মহিলা রেফারি (Female Referee)। বিশ্ব ফুটবলের মানচিত্রে মহিলাদের আলাদাভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে ফিফা। তাদেরকে সামনের সারিতে তুলে আনাই প্রধান লক্ষ্য  ফিফার। আর সেই লক্ষ্যেই এই অভিনব সিদ্ধান্ত তাদের। ফিফার তরফে তিন মহিলা রেফারি ও ৩ মহিলা সহকারী রেফারির নাম ঘোষণা করা হয়েছে। 

তিন মহিলা রেফারি কে কে?

ফিফার তরফে কাতার বিশ্বকাপের জন্য তিন মহিলা রেফারির নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন রুয়ান্ডা থেকে সালিমা মুকাসানগা, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ও ফ্রান্সের স্টেফানি ফ্রাপা। উল্লেখ্য, ফ্রাপা এর আগে প্রথম মহিলা রেফারি হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ম্যাচ পরিচালনা করেছিলেন। সহকারী রেফারি হিসেবে সুযোগ পেয়েছেন ব্রাজিলের নেউসা বাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা এবং যুক্তরাষ্ট্রের ক‍্যাথরিন নেসবিট। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা।

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে। 

গ্রুপ লিগের ম্যাচের পর রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ শুরু হবে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল হবে ১৩, ১৪ ও ১৭ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল। 

আরও পড়ুন: এই ভারতীয় তারকাকে টি-টােয়েন্টি বিশ্বকাপে দেখতে চাইছেন রিকি পন্টিং

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget