এক্সপ্লোর

করোনা ভাইরাসের জের, স্থগিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

এ বছরের ২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, নভি মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদ ও গুয়াহাটিতে হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ।

নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে বিশ্বের একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা। এবার স্থগিত হয়ে গেল ভারতে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এছাড়া পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত হয়ে গিয়েছে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দু’টি প্রতিযোগিতার পরবর্তী দিন পরে জানানো হবে। ভারতের বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিফা মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে সমর্থন করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও স্থানীয় আয়োজক কমিটি। জনস্বাস্থ্য, এই প্রতিযোগিতায় যোগদানকারী দলগুলি, ম্যাচের শহরগুলি, কর্মী, বিদেশ থেকে আসা দর্শক সহ সবার স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ বছরের নভেম্বরেই এই প্রতিযোগিতা আয়োজনের জন্য তৈরি ছিলাম। কিন্তু আমাদের দেশ সহ সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির কথা আমাদের মাথায় আছে। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার স্বাস্থ্যের বিষয়টিই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাসের ফলে কারও স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা নেই, এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঝুঁকি নিতে চাই না। আমরা ফিফার সঙ্গে পূর্ণ সহযোগিতা করব। আশা করি অদূর ভবিষ্যতে সফলভাবে এই প্রতিযোগিতা আয়োজন করতে পারব।’ এ বছরের ২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কলকাতা, নভি মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদ ও গুয়াহাটিতে হওয়ার কথা ছিল এই বিশ্বকাপ। কিন্তু ফিফা আপাতত সব প্রতিযোগিতাই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি কোনদিকে যায়, তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget