এক্সপ্লোর

FIFA WC 2022: 'আমরা ফিরে আসব', ফাইনালে স্বপ্নভঙ্গ হওয়ার পর শপথ এমবাপের

Kylian Mbappe: ৫৬ বছর পর প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে।

দোহা: লুসেইল স্টেডিয়ামে পেলের পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে ২৪ বছর হওয়ার আগে জোড়া বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সামনে। ফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে (Argentina vs France) হ্যাটট্রিক করে কার্যত একা হাতেই ফ্রান্সের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এমবাপে। তবে শেষমেশ পেনাল্টিতে ৪-২ হারতে হয় ফ্রান্সকে। পরাজিত হলেও ফ্রান্স ও এমবাপের লড়াইকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। ফাইনালে হৃদয়ভঙ্গ হওয়ার পর অবশেষে মুখ খুললেন এমবাপে।

এমবাপের শপথ

নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া সত্ত্বেও বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় মাত্র তিন শব্দের একটি পোস্ট করেন এমবাপে। তিনি লেখেন, 'আমরা ফিরে আসব।' মেসির বিশ্বজয়ের দিনেও কিলিয়ান এমবাপে প্রমাণ করে দিলেন কেন তাঁকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় রাখা হয়। কার্যত একপেশে এক ফাইনাল ম্যাচ একা হাতেই ফ্রান্সের পক্ষে ঘুরিয়ে দিয়েছিলেন বছর ২৩-র এমবাপে। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের ৫৬ বছর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন এমবাপে। তবে দুর্ভাগ্যের বিষয় এমবাপের দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও লুসেইল স্টেডিয়াম থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ফ্রান্সকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kylian Mbappé (@k.mbappe)

 

দেশঁর দাবি

বিশ্বকাপে পরাজিত হওয়ার পর দলের খেলোয়াড়দের শারীরিক অসুস্থতারই দোহাই দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। তাঁর দাবি ফাইনালে ফরাসি খেলোয়াড়দের শারীরিক অসুস্থতার প্রভাব তাঁদের মানসিক পরিস্থিতির ওপরও পড়ে।

বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ফ্রান্স দলের একাধিক খেলোয়াড় এক ভাইরাসে আক্রান্ত হন। তিন জন খেলোয়াড় তো সেমিফাইনালে খেলতেই পারেননি। ফাইনালের আগেও আরও দুইজন একই ভাইরাসে আক্রান্ত হন। এই বিষয়েই ইঙ্গিত করে দেশঁ বলেন, 'গোটা দলই বেশ কঠিন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। হয়তো তা খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিকভাবে প্রভাব ফেলেছে। তবে সত্যি বলতে যে ১১জন খেলোয়াড় ম্যাচ শুরু করেছিল, তাদের ফিটনেস নিয়ে আমার কোনও সন্দেহ ছিল না। তারা সকলেই ১০০ শতাংশ ফিট ছিলেন। আমাদের হাতে ফাইনালের প্রস্তুতির জন্য মাত্র চারদিন সময় ছিল। তাই হয়তো খেলোয়াড়রা সামান্য ক্লান্তও ছিল। আমি অজুহাত দিচ্ছি না। তবে গত ম্যাচগুলির মতো সমান উদ্যমে আমরা এই ম্যাচ খেলতে পারিনি। ম্যাচের প্রথম ঘণ্টায় তো খেলতেই পারিনি।'

আরও পড়ুন: ৩৫-এই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেঞ্জেমা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget