এক্সপ্লোর

FIFA WC 2022: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন নেমার?

Neymar Retirement: বছর খানেক আগে নেমার আভাস দিয়েছিলেন যে সম্ভবত কাতার বিশ্বকাপের পরেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন।

দোহা: ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে পরাজিত হয়েই ব্রাজিলের (Brazil Football Team) এবারের বিশ্বকাপের (FIFA WC 2022) সফর শেষ হয়েছে। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন দলের তারকা ফুটবলার নেমার (Neymar Jr)। এরই মাঝে নেমারের আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কানাঘুষোও শোনা যাচ্ছে। ম্যাচের পরে নেমার নিজেই সেইসব জল্পনার জবাব দিলেন।

বছর খানেক আগে নেমার আভাস দিয়েছিলেন যে সম্ভবত কাতার বিশ্বকাপের পরেই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। ব্রাজিল সমর্থকরা তাঁকে যোগ্য সম্মান দেন না বলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে তিনি সেলেসাওয়ের জার্সিতে নিজের কেরিয়ারের ৭৭তম গোলটি করে ব্রাজিলের হয়ে পেলের সর্বকালীন গোলের রেকর্ড স্পর্শ করেছেন। তবে তা সত্ত্বেও জেতেনি দল। এরপরেই তাঁর অবসর নেওয়ার বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। তবে নেমারর এখনও এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেননি বলে সাফ জানিয়ে দেন।

নেমারের মতামত

ম্যাচের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী বলেন, 'পুরো বিষয়টা (ব্রাজিলের ছিটকে যাওয়া) আমার কাছে দুঃস্বপ্নের মতো। সত্যি বলতে আমি জানি না এরপরে কী হতে চলেছে বা কী হবে। এখন এই বিষয়ে কথা বলাটা খুবই কঠিন। এখন হঠাৎ করে এখানেই সব শেষ বলে দেওয়াটা উচিত হবে না। আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারব না। এই নিয়ে ভাবনাচিন্তা করার জন্য আমার খানিকটা সময় দরকার। আমি কোনও সম্ভাবনাকেই সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি না, কোনও দরজাই বন্ধ করছি না। আবার আমি যে ফিরে আসবই তাও নিশ্চিতভাবে এখন বলতে পারব না।'

সরে দাঁড়ালেন তিতে

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হার। ট্রফি জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল বিদায় নিয়েছে শেষ আট থেকেই। যার জেরে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিতে। ব্রাজিলের কোচ পদত্যাগ করলেন। শুক্রবারের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুরন্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র। কিন্তু শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রুনো পেতকোভিচ। ১২০ মিনিট শেষ হয় ১-১ গোলে। তারপর টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেন লুকা মদ্রিচরা। রাশিয়া বিশ্বকাপের রানার্সরা কাতারে পৌঁছে গেল শেষ চারে। আর পরাজয়ের পরই দায়িত্বহ ছাড়লেন তিতে।

আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়া নেমারকে সান্ত্বনা খুদে ক্রোয়েশিয়া সমর্থকের, ভাইরাল হল ভিডিও

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget